সিকিমে বৃষ্টি ও ভূমিধসে আটকা ১৫০০ পর্যটক
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৪:১৯ পিএম, ১৪ জুন ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
ভারী বৃষ্টি, বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত ভারতের উত্তর-পূর্বাঞ্চলীয় রাজ্য সিকিম। বিশেষ করে রাজ্যটির উত্তরাঞ্চলে অবস্থা ভয়াবহ, যেখানে বন্যা ও প্রবল ভূমিধসে এখন পর্যন্ত ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া দেড় হাজারের বেশি পর্যটক সেখানে আটকে পড়েছেন।
ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেস জানায়, ভূমিধসের কারণে পর্যটনের জন্য বিখ্যাত মাঙ্গান জেলার লাচুং, লাচেনসহ বেশ কয়েকটি এলাকার সঙ্গে অন্যান্য অঞ্চলের যোগাযোগও বিচ্ছিন্ন হয়ে গেছে। সাংকালাংয়ে সেতু ধসে পড়ে মাঙ্গানের সঙ্গে জংগু এবং চুংথাংয়েরও যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে। ফলে বিপাকে পড়েছেন পর্যটকেরা।
ভূমিধসের কারণে অনেক রাস্তা বন্ধ হয়ে গেছে। বেশ কয়েকটি বাড়ি প্লাবিত বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ভেসে গেছে বিদ্যুতের খুঁটিও। উত্তর সিকিমে মোবাইল নেটওয়ার্ক পরিষেবাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মাঙ্গান জেলা ম্যাজিস্ট্রেট হেম কুমার ছেত্রি জানান, পাকশেপ এবং আম্বিথাং গ্রামে তিনজন করে মারা গেছেন। পরিস্থিতির পর্যালোচনা করতে অন্যান্য কর্মকর্তাদের সাথে বৈঠক করে উদ্ধার ও ত্রাণ কাজ চালানোর নির্দেশ দিয়েছেন তিনি। বাস্তুচ্যুতদের জন্য পাকশেপে ত্রাণ শিবির স্থাপন করা হয়েছে বলেও জানিয়েছেন জেলা ম্যাজিস্ট্রেট।
দুর্যোগ পরিস্থিতি নজর রাখছেন সিকিমের মুখ্যমন্ত্রী প্রেম সিং তামাং। প্রশাসন, পুলিশ এবং বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের দ্রুত উদ্ধার কাজের পদক্ষেপ নিতে বলেছেন তিনি। আগামী কয়েকদিন সিকিমে ভারী বৃষ্টি থাকতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া বিভাগ। ফলে দুর্যোগ পরিস্থিতি আরও বেশ কয়েক দিন চলবে বলে মনে করা হচ্ছে।
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ