সিগারেটের আগুনে পুড়লো পিকনিকের বাস
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫০ এএম, ২৯ মার্চ ২০২২ মঙ্গলবার
ফাইল ছবি
পেছনের ছিটে বসে সিগারেট খাচ্ছিলেন ৫ বন্ধু। তাদের মধ্যে হাসিরসের একপর্যায় হাতের সিগারেটের আগুন গিয়ে পড়ে সাউন্ড বক্সের ব্যাটারীর উপর। তাৎক্ষণিক আগুন ধরে যায় সেখানে। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো বাসে। এসময় বাসে থাকা সকল শিক্ষার্থী দৌড়ে নেমে পড়লেও পুড়ে যায় গোটা বাসটি।
সোমবার রাত সাড়ে আটটায় নাটোরের বড়াইগ্রাম উপজেলার তরমুজ তেলপাম্পের সামনে বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কে ঘটনাটি ঘটে। সাউন্ড সিস্টেম অপারেটর আতিকুর রহমান তুহিন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
খবর পেয়ে দমকল কর্মীরা প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
দমকল গুরুদাসপুরের স্টেশন কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, গাজীপুরের কালিয়াকৈরের রাজউক ক্যাডেট একাডেমির অর্ধশতাধিক শিক্ষার্থী বিসমিল্লাহ পরিবহনের দুটি বাসে নাটোরের লালপুরে গ্রীন ভ্যালি পার্কে পিকনিকে আসে। ফেরার পথে তরমুজ পাম্প এলাকায় হঠাৎ একটি বাসে আগুন লেগে যায়। চালক দ্রুত বাসটি সড়ক থেকে পাম্পে প্রবেশ করালে সকল যাত্রী নিরাপদে নেমে যায়। পরে খবর পেয়ে দমকল বাহিনী এসে আগুন নেভায়।
বাসে থাকা ছাত্র আরাফাত, রনি, রাজন জানান, অসাবধানতাবসতঃ ব্যাটারীর উপর সিগারেটের আগুন ফেললে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। তবে সবাই নিরাপদে নামতে পেরেছি।
এ বিষয়ে রাজউক ক্যাডেট একাডেমির সংশ্লিষ্টরা কথা বলতে রাজি হননি।
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- মান বাঁচানোর লড়াইয়ে আজ মাঠে নামছে বাংলাদেশ
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- কবি সুফিয়া কামালের জন্মদিন আজ
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর




