সিনসিনাতি ওপেনে খেলবেন সেরেনা উইলিয়ামস
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:০৭ পিএম, ২০ জুলাই ২০২২ বুধবার
ফাইল ছবি।
আগামী মাসে সিনসিনাতিতে অনুষ্ঠিতব্য ওয়েস্টার্ন ও সাউদার্ন ওপেন টেনিস টুর্নামেন্টে খেলবেন সেরেনা উইলিয়ামস। আয়োজক সূত্র এই তথ্য নিশ্চিত করেছে। ইউএস ওপেনের প্রস্তুতির অংশ হিসেবেই মার্কিন এই তারকা সিনসিনাতিতে খেলতে আগ্রহ প্রকাশ করেছেন।
এক বছরের অনুপস্থিতি কাটিয়ে গত মাসে কোর্টে ফিরেছেন সেরেনা। কিন্তু উইম্বলডনের প্রথম রাউন্ড থেকেই তাকে হতাশাজনক বিদায় নিতে হয়। সেপ্টেম্বরে ৪১ বছরে পা রাখতে যাওয়া সেরেনা অবশ্য এখনই অবসরের বিষয়ে কোন কিছু ভাবছেন না।
আগামী ৬-১৪ আগস্ট টরেন্টোতে অনুষ্ঠিতব্য ন্যাশনাল ব্যাংক ওপেনেও খেলবেন ২৩ বারের গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী সেরেনা। ইউএস ওপেনের মূল ড্রতে ফিরে আসার জন্য র্যাঙ্কিং অবস্থান রক্ষা করার জন্যই তিনি এই টুর্নামেন্টগুলোতে অংশ নিচ্ছেন।
এবছর পুরুষ ও নারী বিভাগের সব টুর্নামেন্ট মিলিয়ে সবচেয়ে বয়স্ক খেলোয়াড় হিসেবে কোর্টে নেমেছেন সেরেনা। এর আগে ২০১৪ ও ২০১৫ সালে ক্যারিয়ারে দুইবার সিনসিনাতি জয় করেছিলেন, ২০১৩ সালে হয়েছিলেন রানার-আপ।
আগামী ১৩-২১ আগস্ট এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হবে। পুরুষ ও নারী বিভাগে বিশ্বের এক নম্বর খেলোয়াড় দানিল মেদভেদেভ ও ইগা সোয়াইটেক অংশ নিচ্ছেন। নারী বিভাগের সাবেক চ্যাম্পিয়ন ভিক্টোরিয়া আজারেঙ্কা, ম্যাডিসন কেইস, গারবিন মুগুরুজা ও ক্যারোলিনা প্লিসকোভাও অংশগ্রহণ নিশ্চিত করেছেন। এছাড়া গ্র্যান্ড স্ল্যাম বিজয়ী নাওমি ওসাকা, এমা রাডুকানু, সিমোনা হালেপ, বিয়ানকা আন্দ্রেস্কু, ইয়েলিনা ওস্তাপেনকো, বারবোরা ক্রেসিকোভা, এ্যাঞ্জেলিক কারবার, পেট্রা কেভিতোভা ও উইম্বলডনের নতুন রানী এলিনা রিবাকিনা রয়েছেন মূল ড্র’তে।
সিনসিনাতিতে আরো অংশ নিচ্ছেন নোভাক জকোভিচ, রাফায়েল নাদালসহ সাবেক চ্যাম্পিয়ন আলেক্সান্দার জেভরেভ, গ্রিগর দিমিত্রভ ও মারিন চিলিচ।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক











