‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৬:৩৫ পিএম, ১ সেপ্টেম্বর ২০২০ মঙ্গলবার
‘সিনিয়র স্টাফ নার্স’ পদে নিয়োগ প্রশ্নে হাইকোর্টের রুল
‘সিনিয়র স্টাফ নার্স’ পদে বাদ পড়া ৫১ জনের নিয়োগের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেয়া হবে না- মর্মে হাইকোর্ট আজ মঙ্গলবার সংশ্লিষ্টদের প্রতি রুল জারি করেছেন।
বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি একেএম জহিরুল হক সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ এ সংক্রান্ত এক রিটের শুনানি নিয়ে আজ এ আদেশ দেন।
এছাড়াও রুলে সিনিয়র স্টাফ নার্স পদে চাহিদা অনুযায়ী ৬০০০ পদের মধ্যে ৫০৫৪ জনকে নিয়োগ প্রদানে সুপারিশ প্রশ্নে সংশ্লিষ্টদের কারণ দর্শাতে বলা হয়েছে।
রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক ও ব্যারিষ্টার বিভূতি তরফদার ।
রিটের অন্যতম পিটিশনার মো. জাবরুল ইসলাম বাসস’কে জানান, ‘সিনিয়র স্টাফ নার্স’ পদে (গ্রেড-১০) ২০১৮ সালে লিখিত ও ভাইবা পরীক্ষায় অংশ নেয়া ৫০৫৪ জনকে সুপারিশের ভিত্তিতে নিয়োগ দেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশন (বিপিএসসি)। এর মধ্যে রিট আবেদনকারী ৫১ জন লিখিত ও ভাইবা পরীক্ষায় উত্তীর্ণ হয়েও নিয়োগ বঞ্চিত হন।
এ বিষয়টি চ্যালেঞ্জ করে এবং তাদের নিয়োগে প্রয়োজনীয় নির্দেশনার আর্জি পেশ করে হাইকোর্টে রিটটি আনা হয়। স্বাস্থ্য মন্ত্রণালয় ও বিপিএসসিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে আদেশ দিয়েছেন আদালত।
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- ভাঙাচোরা সড়কে দুর্বিষহ অবস্থা, দুর্ভোগে নগরবাসী
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির