‘সিনেমাটিক স্টাইলে’ রাবি ছাত্রীর ব্যাগ ছিনতাই
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫০ পিএম, ৫ জানুয়ারি ২০২২ বুধবার
ফাইল ছবি
ক্যাম্পাস সংলগ্ন এলাকায় ছিনতাইয়ের শিকার হয়েছেন তাছনিমা খানম নামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) এক শিক্ষার্থী।
বুধবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের মূল ফটক থেকে ৫০ গজ দূরে ঢাকা-রাজশাহী মহাসড়কে চলন্ত রিকশা থেকে সিনেমাটিক স্টাইলে ওই শিক্ষার্থীর ব্যাগ ছিনিয়ে নিয়ে যায় মোটরসাইকেল আরোহী দুই ছিনতাইকারী।
তাছনিমা খানম বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী।
তাছনিমা খানম জানান, মন্ডলের মোড় থেকে রিকশা নিয়ে তিনি রাজশাহী রেলস্টেশনে যাচ্ছিলেন। বিশ্ববিদ্যালয়ের মূল ফটক পার হওয়ার পর মোটরসাইকেল আরোহী দুইজন চলন্ত রিকশা থেকে তার ব্যাগ টান দেয়। ব্যাগ না ছাড়লে তার হাত ধরেও টান দেয়। টানাহেঁচড়ার একপর্যায়ে তিনি রিকশা থেকে রাস্তায় পড়ে গেলে তার ব্যাগ নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
তাছনিমা খানম আরও বলেন, ব্যাগে আমার মোবাইল ফোন, নগদ টাকা ও প্রয়োজনীয় কাগজপত্র ছিল। সব কিছু ছিনিয়ে নিয়ে গেছে।
এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর লিয়াকত আলী বলেন, বিষয়টি দুঃখজনক। আমরা ছিনতাই ঠেকাতে সর্বোচ্চ চেষ্টা করছি। ভুক্তভোগী ছাত্রী আমাদের কাছে অভিযোগ দিয়েছেন। মতিহার থানাকেও অবহিত করেছি।
মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলী তুহিন বলেন, আমি এখন থানার বাইরে আছি। এ ব্যাপারে কিছুই জানি না।
এর আগে গত শুক্রবার (৩১ ডিসেম্বর) ও সোমবার (৩ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের প্যারিস রোডে দুই শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হন।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস





