সিমলা-পলাশের বিয়ের দেনমোহর ১০১ টাকা
বিনোদন প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২০ পিএম, ২৬ ফেব্রুয়ারি ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
চিত্রনায়িকা সিমলা মোহম্মদ পলাশ আহমেদকে বিয়ে করেছিলেন ১০১ টাকা দেনমোহরে। বিয়ের হলফনামায় পলাশের জন্ম তারিখ উল্লেখ আছে ১৯৯১ সালের ১লা জানুয়ারি। আর সিমলার জন্ম তারিখ উল্লেখ আছে ৪ঠা ডিসেম্বর ১৯৮২। সেই হিসেবে সিমলার চেয়ে পলাশ ৮ বছর ২৮ দিনের ছোট।
বিয়ের কাবিন নামায় পলাশের ঠিকানা দেয়া আছে- মোহম্মদ পলাশ আহমেদ, পিতার নাম- মো. পিয়ার জাহান, মাতার নাম- রেনু বেগম, গ্রাম-দুধঘাটা, পোস্ট-মঙ্গলের গাঁও, থানা-সোনারগাঁও, জেলা-নারায়ণগঞ্জ।
অন্যদিকে সিমলার ঠিকানা দেয়া আছে- সামসুন নাহার সিমলা, পিতার নাম- মৃত মিয়া আব্দুল মাজেদ, মাতা- নুরুন নাহার, গ্রাম-শৈলকুপা, পোস্ট-শৈলকুপা, থানা-শৈলকুপা, জেলা-ঝিনাইদহ।
২০১৭ সালের ১২ই সেপ্টেম্বর তাদের প্রথম দেখা হয়। নিজের অভিনীত একটি চলচ্চিত্রের পরিচালকের বাসার এক অনুষ্ঠানে প্রথম পরিচয়। এর পর তাদের মধ্যে সম্পর্ক গড়ে ওঠে। ২০১৮ সালের ৩রা মার্চ ঢাকা নোটারি পাবলিকের কার্যালয়ে উপস্থিত হয়ে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। ওই বছরের ৬ই নভেম্বর তাদের বিচ্ছেদ হয়। বিচ্ছেদের কারণ হিসেবে চিত্রনায়িকা সিমলা বলেছেন, পলাশ মানসিক ভারসাম্য হারিয়ে ফেলার কারণেই আমি চার মাস আগে তাকে ডিভোর্স দিয়েছি।
চট্টগ্রামে বিমান ছিনতাই চেষ্টাকারী কমান্ডো অভিযানে নিহত পলাশ আহমেদের লাশ গ্রহণ করেছেন তার বাবা পিয়ার সরদার। সোমবার রাত ১২টার পর চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গ থেকে পতেঙ্গা থানা পুলিশের তত্ত্বাবধানে পিয়ার সরদার ছেলের লাশ গ্রহণ করেন। এর আগে পতেঙ্গা থানা পুলিশের একটি দল নারায়নগঞ্জ থেকে পলাশের বাবাকে চট্টগ্রামে নিয়ে যায়।
-জেডসি
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- ৯৬ বছর পর উদ্বোধনী ম্যাচে জয় পেলো মেক্সিকো
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!







