সিরাজগঞ্জে ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:১৪ পিএম, ১৯ মে ২০২০ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
সিরাজগঞ্জে পণ্যবাহী ট্রাক উল্টে স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরো দুইজন। মঙ্গলবার সকালে বঙ্গবন্ধু সেতুর পশ্চিম পাড়ে ঢাকা-রাজশাহী মহাসড়কের নলকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার রামপুড়া গ্রামের আবু সাঈদের ছেলে আলী আকবার, তার স্ত্রী নুরজাহান বেগম এবং জয়পুরহাট জেলার পাঁজবিবি উপজেলার সোহেল রানা হোসেন।
এ ব্যাপারে হাটিকুমরুল হাইওয়ে থানার ওসি খায়রুল ইসলাম জানান, ভোজ্য সয়াবিন তেল পরিবহনকারী একটি ট্রাক ঢাকা থেকে দিনাজপুর যাওয়ার পথে নলকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ঘটনাস্থলেই স্বামী-স্ত্রীসহ তিনজন নিহত হন। আহত হন আরো দুইজন। খবর পেয়ে আহতদের উদ্ধার করে জেলা সদরের হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহ তিনটি উদ্ধার করে হাটিকুমরুল হাইওয়ে থানায় রাখা হয়েছে।
তিনি আরো জানান, বার বার সতর্ক করার পরও থেমে নেই ট্রাকে যাত্রী পরিবহন। সরকারের নিষেধাজ্ঞা সত্ত্বেও করোনায় ঝুঁকি নিয়ে ঢাকা থেকে ঈদে বাড়ি যাওয়ার পথে প্রাণ গেল ওই তিনজনের। ট্রাকটি উদ্ধার করা হলেও হেলপার ও চালক পালিয়ে গেছেন। দুর্ঘটনার পর ঘণ্টাখানেক যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে স্বাভাবিক হয়।
-জেডসি
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


