ঢাকা, শুক্রবার ০৬, ফেব্রুয়ারি ২০২৬ ১০:৪৯:৫৩ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন ২০ ফেব্রুয়ারি শুরু অমর একুশে বইমেলা, চলবে ২৫ দিন বিশ্বকাপ ফুটবলের টিকেট মিলল কি না জানা যাবে আজ ববিতাসহ দশ বিশিষ্ট ব্যক্তি পাচ্ছেন একুশে পদক দেশে এসেছে ৩ লাখ ৭৯ হাজারের বেশি পোস্টাল ব্যালট

সিরাজগঞ্জে পুকুরে ডুবে প্রাণ গেল ২ শিশুর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৮:৩১ পিএম, ২০ মে ২০২২ শুক্রবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ীতে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ মে) দুপুরে উপজেলার চর খোকশাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। নিহত শিশুরা হলেন- ওই গ্রামের মোহাম্মদের ছেলে মাহিন (৮) ও কোরবান আলীর ছেলে তামিম (৬)।

খোকশাবাড়ী ইউনিয়ন পরিষদের সদস্য (ইউপি মেম্বার) মো. সেরাজুল ইসলাম জানান, মাহিন ও তামিমসহ তিন শিশু বাড়ির পাশের পুকুরে ব্যাঙ ধরছিল। এক পর্যায়ে মাহিন পা পিছলে পুকুরে পড়ে যায়। এ সময় তামিম তাকে ধরে তুলতে গেলে সেও ডুবে ডুবে যায়। অপর এক শিশু বাড়িতে গিয়ে খবর দিলে পরিবারের লোকজন দ্রুত মাহিনের মরদেহ উদ্ধার করে। তামিমকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতালে জরুরি বিভাগের ডা. শামীমুর রহমান জানান, হাসপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।