ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ৩:৪৫:৪৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয় অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত? নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’ ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও কবি সুফিয়া কামালের জন্মদিন আজ স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর

সিরাজগঞ্জে বাড়ছে যমুনার পানি, ভাঙছে তীর

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:১৩ এএম, ১৪ জুন ২০২২ মঙ্গলবার

ফাইল ছবি

ফাইল ছবি

সিরাজগঞ্জে যমুনা নদীর পানি বাড়ছেই, একইসঙ্গে বাড়ছে নদীভাঙন। ধারাবাহিকভাবে পানি বৃদ্ধির ফলে বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা করছে স্থানীয় পানি উন্নয়ন বোর্ডও।

গত ২৪ ঘণ্টায় যমুনা নদীর পানি ২৩ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে মঙ্গলবার (১৪ জুন) সকালে শহর রক্ষাবাঁধ পয়েন্টে বিপৎসীমার ১ দশমিক ৪০ মিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড সিরাজগঞ্জের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানিয়েছেন, উজানের ঢল ও টানা বর্ষণের প্রভাবে যমুনা নদীর পানি বৃদ্ধি অব্যাহত থাকবে। এভাবে পানি বৃদ্ধি পেয়ে চলতি মাসের দ্বিতীয় সপ্তাহে নদী তীরবর্তী এলাকায় বন্যা পরিস্থিতি সৃষ্টির আশঙ্কা রয়েছে।

এদিকে পানি বৃদ্ধির সঙ্গে সঙ্গে জেলার এনায়েতপুর ও চৌহালীতে নদীভাঙন বাড়ছে। গতকাল সোমবার একদিনে এনায়েতপুরের ব্রাক্ষনগ্রামে একটি মসজিদসহ অন্তত পাঁচটি বসতভিটা নদীগর্ভে বিলীন হয়েছে। চৌহালীতে নদীগর্ভে বিলীন হয়েছে বিস্তীর্ণ ফসলি জমি। জরুরিভাবে জিও ব্যাগ ফেলে ভাঙন রোধের চেষ্টা করছে পানি উন্নয়ন বোর্ড।