সিরিজ জয় নিশ্চিত বাংলাদেশ নারী ‘এ’ দলের
খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০০ পিএম, ১৫ সেপ্টেম্বর ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
দুই ম্যাচ হাতে রেখেই শ্রীলঙ্কা নারী ‘এ’ দলের বিপক্ষে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ জয় নিশ্চিত করলো বাংলাদেশ নারী ‘এ’ দল। আজ রোববার সিরিজের তৃতীয় ম্যাচে মাত্র ৯৭ রানের পুঁজি নিয়েও শ্রীলঙ্কাকে ১০ রানে হারিয়েছে বাংলাদেশ। প্রথম দুই ম্যাচ যথাক্রমে- ৭ উইকেটে ও ১০৪ রানের বড় ব্যবধানে জিতেছিলো বাংলাদেশ।
কলম্বোর পি সারা ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ১৭ বলে ২৮ রানের সূচনা করেন বাংলাদেশের দুই ওপেনার দিলারা আকতার ও সাথী রানি। এই জুটি বিচ্ছিন্ন হবার পর নিয়মিত বিরতি দিয়ে উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ফলে বড় সংগ্রহের আশা শেষ হয়ে যায় সফরকারীদের। তারপরও পুরো ২০ ওভার খেলে ৯ উইকেটে ৯৭ রান করে তারা।
দলের পক্ষে সাথী সর্বোচ্চ ২৬, রিতু মনি অপরাজিত ২৫, দিলারা আকতার ১৩ ও নিগার সুলতানা ১২ রান করেন। এই চার ব্যাটারই দুই অংকের কোটা পার করতে পেরেছেন। ১২ রানে ৪ উইকেট নিয়েছেন মালশা শেহানি।
৯৮ রানের টার্গেটে খেলতে নামা শ্রীলঙ্কাকে পাওয়ার প্লেতেই চেপে ধরে বাংলাদেশের বোলাররা। ৬ ওভারে ১৯ রানে ৩ উইকেট হারায় স্বাগতিকরা।
শুরুর ধাক্কা সামলে উঠার চেষ্টা করলেও বড় জুটি গড়তে না পারার কারনে হ্যাটট্রিক হারের স্বাদ পেতে হয় শ্রীলঙ্কাকে। ২০ ওভারে ৮ উইকেটে ৮৭ রান করে তারা। দলের পক্ষে কৌশিনি নুথিয়াঙ্গা ২৩ ও নিলাকশানা সান্দামিনি ২২ রান করেন।
মারুফা আকতার ও নাহিদা আকতার ১৬ রান করে খরচ করে এবং রাবেয়া খান ২২ রান দিয়ে ২টি করে উইকেট নেন। এছাড়া সুলতানা খাতুন ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট নেন।
আগামী ১৭ সেপ্টেম্বর একই ভেন্যুতে সিরিজের চতুর্থ টি-টোয়েন্টি খেলতে নামবে দু’দল।
- ঈদে ফিরতি ট্রেনযাত্রা: ২৮ মার্চের টিকিট বিক্রি শুরু
- লম্বা ছুটিতে নাড়ির টানে বাড়ির পথে ছুটছে মানুষ
- ইউসুফ কনফেকশানীর ইফতার: দামে কম, স্বাদে বেশ
- বাগদাদে মার্কিন দূতাবাসে ড্রোন হামলা, রণক্ষেত্র গ্রিন জোন
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় বেশি ভিড়
- বেশ ফাঁকা রাজধানী: ঈদের ছুটিতে কর্মচাঞ্চল্যহীন ঢাকা
- শেষ সময়ের ঈদ বাজার: গৃহস্থালি পণ্য কিনতে ব্যস্ত ক্রেতারা
- ট্রাকচাপায় শিশুসহ একই পরিবারের ৩ জন নিহত
- কমলাপুরে ব্যাপক ভিড়, অতিরিক্ত যাত্রী নিয়ে ট্রেন ছাড়ছে
- শিলাবৃষ্টির সম্ভাবনা, পাঁচদিনের পূর্বাভাস জেনে নিন
- মধ্যপ্রাচ্য সংকট: শাহজালাল বিমানবন্দরে বাতিল ২৬ ফ্লাইট
- রাজধানী ঢাকার বাতাস আজ ‘অস্বাস্থ্যকর’
- কিশোরগঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ নিহত ৬
- জাতির পিতার জন্মদিন আজ
- দিলরুবা খানমের একগুচ্ছ রোমান্টিক কবিতা
- উইমেননিউজের প্রধান উপদেষ্টা রিজিয়া মান্নানের মৃত্যুবার্ষিকী আজ