ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৮:০৩:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

সিরিজ হাতছাড়া টাইগ্রেসদের

স্পোর্টস ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:০৪ এএম, ৯ ডিসেম্বর ২০২৩ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

আশা জাগিয়েও হতাশই হতে হলো বাংলাদেশকে। দক্ষিণ আফ্রিকাকে তাদেরই মাটিতে সিরিজ হারানোর সুযোগ ছিল বাংলাদেশের মেয়েদের। কিন্তু সেটা শেষ পর্যন্ত আর হয়নি। বরং সিরিজের শেষ ম্যাচে একপ্রকার আত্মসমর্পণ করেছেন টাইগ্রেসরা। তাতে অবশ্য অর্জনের খাতা একেবারেই শুন্য হয়ে যায়নি। বিদেশের মাটিতে ১-১ সমতায় সিরিজ শেষ করলো ফারজানা-জ্যোতিরা। 
শুক্রবার কিম্বার্লিতে সিরিজ নির্ধারণী তৃতীয় ম্যাচে দক্ষিণ আফ্রিকা নারী ক্রিকেট দলের কাছে ৮ উইকেটে হেরেছে বাংলাদেশ নারী ক্রিকেট দল। টসে হেরে আগে ব্যাটিং করা বাংলাদেশ তুলতে পেরেছিল মাত্র ৯৪ রান। স্বল্প পুঁজির এই রান টপকাতে সমস্যাই হয়নি তাদের। ৮ উইকেট আর ২৮ বল হাতে রেখেই টপকে যায় প্রোটিয়ারা। 
এর আগে প্রথম টি–টোয়েন্টি ম্যাচে বাংলাদেশ জিতেছিল ১৩ রানে। সিরিজের দ্বিতীয় ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়। তৃতীয় ম্যাচ হেরে যাওয়ায় সিরিজ শেষ হলো সমতায়। 
আগে ব্যাট করা বাংলাদেশ শুরুতেই পড়ে যায় ব্যাটিং বিপর্যয়ে। ৪ রানেই হারায় ওপেনার মুর্শিদা খাতুন ও তিন নম্বরে ক্রিজে আসা সোবহানা মোস্তারির উইকেট। ১৭ রানে ফিরে যান আরেক ওপেনার শামিমা সুলতানা। আশা ভরসার প্রতীক জ্যোতিও এদিন হতাশ করেছেন। ২০ বলে ১১ রান করে অধিনায়ক নিগার আউট হলে বাংলাদেশ পড়ে হুমকির মুখে। শেষ ৩৪ বলে বাংলাদেশ তোলে ৪৮ রান। যে রান এসেছে মূলত লতা ও স্বর্ণা আক্তারের সৌজন্যে। দুজনে মিলে গড়েছেন ৩১ বলে ৪৬ রানের জুটি। ৪২ রান করেন লতা। 
৯৪ রানের জবাবে ব্যাট করতে নেমে দারুণ শুরু করেন টাজমিন ব্রিটস ও লরা ভলভার্ট। তাদের ২৬ বলে ৩৫ রানের জুটি প্রোটিয়াদের জয়ের ভিত শক্ত করে দেয়। এরপর ৫২ রানে আনিকা বোশ ফিরে গেলেও দক্ষিণ আফ্রিকা সহজেই জয় পেয়েছে। অধিনায়ক লরা ৪৯ রানে অপরাজিত ছিলেন।