সিরিজের প্রথম ওয়ানডেতে টাইগারদের স্বস্তির জয়
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪২ এএম, ১১ জুলাই ২০২২ সোমবার
ফাইল ছবি
টেস্ট এবং টি-টোয়েন্টি সিরিজে ভরাডুবির পর অবশেষে ওয়ানডে ফরম্যাট ফিরে আসতেই বাংলাদেশ পেল নিজেদের স্বস্তির জয়।
শুরুতে বোলাররা ওয়েস্ট ইন্ডিজের ব্যাটারদের আটকে রাখলেন দারুণভাবে। পরে ব্যাটাররা দেখিয়েছেন দৃঢ়তা। তাতে অবশেষে ক্যারিবীয় সফরে জয়ের দেখা পেয়েছে বাংলাদেশ।
এর আগে প্রভিডেন্স স্টেডেয়ামে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে বৃষ্টির কারণে ৪১ ওভারে নেমে আসা ম্যাচে বাংলাদেশ ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। আগে ব্যাট করে ৯ উইকেট হারিয়ে ১৪৯ রান করে ওয়েস্ট ইন্ডিজ। ওই লক্ষ্য ৬ উইকেট হাতে রেখেই তাড়া করে ফেলে বাংলাদেশ।
এদিন টস জিতে শুরুতেই অধিনায়ক তামিম বোলিংয়ে আনেন নাসুম আহমেদকে। প্রথম ওভারে মাত্র এক রান দেন তিনি।
দ্বিতীয় ওভারের প্রথম বলেই শাই হোপকে বোল্ড করে বাংলাদেশকে প্রথম সাফল্য এনে দেন মোস্তাফিজুর রহমান। কোনো রান না করেই সাজঘরে ফেরত যান হোপ। এরপর আরেক উদ্বোধনী ব্যাটার কাইল মেয়ার্সকে ফেরাতেও বেশিক্ষণ সময় লাগেনি বাংলাদেশের।
২৭ বলে ১০ রান করা মেয়ার্সকে বোল্ড করেন মেহেদী হাসান মিরাজ। এরপর ইনিংস মেরামতের চেষ্টা করেন শামারাহ ব্রুকস। ৬৬ বলে ৩৩ রান করা এই ব্যাটারকে নুরুল হাসান সোহানের ক্যাচ বানান শরিফুল ইসলাম। মাঝে ব্রেন্ডন কিংকেও ফেরান তিনি।
পরে ধীরে ধীরে উইকেটে সেট হতে চাওয়া নিকোলাস পুরান ও রভম্যান পাওয়েলকে আউট করে ওয়েস্ট ইন্ডিজকে অল্পতেই অলআউট করার আশা দেখান মেহেদী হাসান মিরাজ। এই দুই ব্যাটার ফেরার পর রানের খাতা বেশিদূর আগায়নি ক্যারিবীয়দের।
বাংলাদেশের পক্ষে ৮ ওভারে ৩৪ রান দিয়ে ৪ উইকেট নেন শরিফুল। এছাড়া মেহেদী হাসান ৩ ও মোস্তাফিজুর রহমান নিয়েছেন ১ উইকেট।
১৫০ রানের লক্ষ্যে খেলতে নেমে ৯ বলে ১ রান করে আকিল হোসেনের বলে এলবিডব্লিউয়ের ফাঁদে পড়েন লিটন দাস। এরপর ২৫ বলে ৩৩ রানের ইনিংস খেলে রান আউট হয়ে ফেরেন তামিম ইকবালও।
৫ চারে ৪৬ বলে ৩৭ রান করে নাজমুল হোসেন শান্ত ও ১৭ বলে ৯ রান করে আউট হয়ে যান, কিছুটা হলেও শঙ্কা ভর করে। কিন্তু এরপর পুরোটা সময় ক্রিজে থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন মাহমুদউল্লাহ রিয়াদ। যদিও মাঝে আউট হয়েও নো বলের জন্য বেঁচে যান তিনি।
৬৯ বলে ৪১ রান করে মাহমুদউল্লাহ ও ২০ রান করে নুরুল হাসান সোহান অপরাজিত থাকেন। বাংলাদেশ পায় ৬ উইকেটের জয়। ম্যাচ সেরা হয়েছেন তিন উইকেট শিকারী মেহেদি হাসান মিরাজ।
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস






