ঢাকা, শুক্রবার ২৬, জুন ২০২৬ ৩:৪১:৩৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ হামের উপসর্গ নিয়ে আরও ৯ শিশুর প্রাণ গেল

সিলেট বিভাগে করোনা আক্রান্ত ১২০০ ছাড়াল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:৪৭ পিএম, ৪ জুন ২০২০ বৃহস্পতিবার

সিলেট বিভাগে করোনা আক্রান্ত ১২০০ ছাড়াল

সিলেট বিভাগে করোনা আক্রান্ত ১২০০ ছাড়াল

সিলেট বিভাগে নতুন করে আরও ৭৯ জনের করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এর মধ্যে দিয়ে বিভাগে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে এক হাজার ২৩৮ জন।

বিভাগের চার জেলার মধ্যে আক্রান্ত সবচেয়ে বেশি সিলেটে। এ জেলায় আরও ৫৫ জনের করোনা শনাক্ত হয়েছে।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপালের উপপরিচালক ডা. হিমাংশু লাল রায় বলেন, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদর উপজেলা, বিয়ানীবাজার, জৈন্তাপুর, গোয়াইনঘাট ও বিশ্বনাথের বাসিন্দারা রয়েছেন। এ নিয়ে সিলেট জেলায় ৬৮১ জনের করোনা শনাক্ত হয়েছে।

অন্যদিকে, মৌলভীবাজারে আরও ১৬ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।

জেলা সিভিল সার্জন ডা. তাওহীদ আহমদ জানান, নতুন শনাক্ত হওয়াদের মধ্যে সদরে তিন, কমলগঞ্জে তিন, কুলাউড়ায় সাত, শ্রীমঙ্গলে দুই ও জুড়ীতে একজন রয়েছেন। এ নিয়ে মৌলভীবাজারে করোনা শনাক্ত হয়েছে ১৪৪ জনের।

সুনামগঞ্জে শিশুসহ করোনায় আক্রান্ত হয়েছেন আরও ছয়জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ২১৯ জনে।

জেলার সিভিল সার্জন ডা. শামস উদ্দিন জানান, সদর উপজেলায় তিন, জগন্নাথপুরে দুই ও দোয়ারাবাজারে নতুন করে একজনের করোনা শনাক্ত হয়েছে।

হবিগঞ্জের ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মুখলিছুর রহমান জানান, জেলায় আরও দুজনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত হলেন ১৯৪ জন।

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে এ পর্যন্ত সিলেট বিভাগে মারা গেছেন ২৪ জন। এর মধ্যে সিলেটে ১৮, মৌলভীবাজারে চার, হবিগঞ্জে এক এবং সুনামগঞ্জে একজন রয়েছেন। এছাড়া করোনা জয় করে বাড়ি ফিরেছেন ৩২২ জন।

গত ৫ এপ্রিল সিলেট বিভাগে সর্বপ্রথম করোনাভাইরাস ধরা পড়ে।