ঢাকা, মঙ্গলবার ২৭, অক্টোবর ২০২৬ ১৮:২৯:১৯ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
তেঁতুলিয়ায় জেঁকে বসেছে শীত, তাপমাত্রা ১৫.৪ ডিগ্রি অন্ধ্র উপকূলে আঘাত হানতে পারে ঘূর্ণিঝড় অর্ণব, বাংলাদেশে কী প্রভাব জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে শীর্ষ বৈঠকে তারেক রহমান জর্ডানের ভয়াবহ বিমান হামলা, নারী-শিশুসহ নিহত ৭ চট্টগ্রামে বাস-লরির সংঘর্ষে নারীসহ নিহত ৫ বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড়ের শঙ্কা, ৩ বিভাগে বৃষ্টির পূর্বাভাস

সিলেটে একই পরিবারের ৩ জনের লাশ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪.কম

আপডেট: ০৫:০৮ পিএম, ৩০ জুলাই ২০১৮ সোমবার

সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকা থেকে একই পরিবারের তিনজনের গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। 


আজ সোমবার দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার ডি ব্লকের মোস্তফা মিয়ার বাসা থেকে লাশগুলো উদ্ধার করা হয়। সিলেট মহানগর উপ-পুলিশ কমিশনার আব্দুল ওয়াহাব ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।



তিনি জানান, ঘরের ভেতরে দুর্গন্ধ পেয়ে স্থানীয়রা খবর দিলে পুলিশ ঘটনাস্থলে এসে দরজার তালা ভেঙে গলিত লাশ উদ্ধার করে। এরমধ্যে  দুইজন নারী ও একটি শিশুর লাশ রয়েছে। ধারণা করা হচ্ছে, ৪-৫ দিন আগে পরিকল্পিতভাবে তাদের হত্যা করে ফেলে যায় দুর্বৃত্তরা। পরে হত্যাকারীরা ঘরের বাইরে তালা ঝুলিয়ে দেয়। 


তিনি আরও জানান, লাশগুলো ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।