সীপকস্ এর উদ্যোগে দুঃস্থদের শীতবস্ত্র বিতরণ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৭:৩৫ পিএম, ১১ ডিসেম্বর ২০২২ রবিবার
ফাইল ছবি
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর তত্ত্বাবধানে পরিচালিত জনকল্যাণমূলক প্রতিষ্ঠান ‘সীমান্ত পরিবার কল্যাণ সমিতি (সীপকস্)’-এর উদ্যোগে শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
সীমান্ত পরিবার কল্যাণ সমিতির সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ও বিজিবি মহাপরিচালকের পত্নী ডা. শাহনাজ সাকিল আজ ১১ ডিসেম্বর সকালে পিলখানাস্থ সদর বর্ডার গার্ড ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে সীপকস-এর পক্ষ থেকে ৪ শতাধিক শীতার্ত ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেন।
এ সময় সীমান্ত পরিবার কল্যাণ সমিতির প্রতিনিধিবৃন্দ ও সদস্যরা উপস্থিত ছিলেন। এছাড়াও সীমান্ত পরিবার কল্যাণ সমিতির তত্ত্বাবধানে শাখা ও উপ-শাখা সীপকস্ এর মাধ্যমে সারাদেশে প্রায় ৫ হাজার জন শীতার্ত দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ শেষে সীপকস্ এর সম্মানিত প্রধান পৃষ্ঠপোষক ডা. শাহনাজ সাকিল তাঁর বক্তব্যে বলেন, সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বিজিবি পরিবারের নারী ও শিশুদের সার্বিক কল্যাণে নিবেদিত একটি জনকল্যাণমুখী সামাজিক প্রতিষ্ঠান। প্রতিষ্ঠানটি বিজিবি পরিবারের মহিলা সদস্যদেরকে বিভিন্ন কারিগরী ও কর্মমুখী (দর্জি, সুন্দরসূচি, ব্লক বাটিক, কম্পিউটার ও হস্তশিল্প) প্রশিক্ষণের মাধ্যমে মেধা ও প্রতিভার বিকাশ ঘটিয়ে তাদের আত্মনির্ভরশীল ও সামাজিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে।
তিনি বলেন, বিজিবি সদস্যদের সন্তানদের মেধা বিকাশের উদ্দেশ্যে বিভিন্ন সামাজিক শিষ্টাচার চর্চাসহ চিত্রাংকন, নৃত্য ও সংগীত বিষয়ে প্রশিক্ষণ প্রদান করে তাদের মাঝে একতার বন্ধন চর্চা, পারস্পারিক শ্রদ্ধাবোধ, আত্মবিশ্বাস এবং মনোবল বৃদ্ধিতে সহায়তা করছে।
পাশাপাশি সীমান্ত পরিবার কল্যাণ সমিতি বিজিবি কর্তৃক পরিচালিত দীপ্ত সীমান্ত বিশেষায়িত শিক্ষা প্রতিষ্ঠানে অধ্যায়নরত বিজিবি সদস্যদের প্রতিবন্ধী সন্তানদেরকে শিক্ষা ভাতা ও আর্থিক অনুদান প্রদান করে থাকে।
তিনি আরও বলেন, এই প্রতিষ্ঠানটি আর্তমানবতার সেবায় বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্তদের মাঝে ত্রাণ বিতরণ করে থাকে। এরই ধারাবাহিকতায় সীপকস্ ঢাকাসহ সারাদেশে দুঃস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হচ্ছে।
- ঢাকায় স্ত্রী হত্যায় স্বামীর ফাঁসির রায়
- অভিনেত্রী কাজলের ভিডিও ফাঁস
- দেশে দেশে শিশু-কিশোরদের সোশ্যাল মিডিয়া ব্যবহারে কড়াকড়ি
- বর্ষায় পাটশাক খেলে মিলবে ৬ স্বাস্থ্য উপকারিতা
- গৌরনদীতে আবাসিক মাদ্রাসা ভবনে ঝুলছিল ছাত্রীর লাশ
- অপারেশন সিঁদুরে পাকিস্তান ব্যর্থ হয়েছিল, দাবি ইমরান খানের বোনের
- ভারী বৃষ্টিপাত নিয়ে আবহাওয়া অফিসের সতর্কবার্তা
- চাঁদপুরে ইলিশের সঙ্কট, কারণ অনুসন্ধানে বিশেষজ্ঞ দল
- ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
- সরকারি ব্যবস্থাপনায় হজের দুই প্যাকেজ ঘোষণা
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- জুলাই গণঅভ্যুত্থানে আহত ঢাবি শিক্ষার্থীদের টিউশন ফি মওকুফ
- মহাকবি কায়কোবাদের ৭৫তম মৃত্যুবার্ষিকী আজ
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- পিরিয়ডের ব্যথা দূর করবে এই উপকারী পানীয়
- চাঁপাইয়ে বিদ্যুৎস্পৃষ্টে মা-মেয়েসহ ৩ নারীর প্রাণহানী
- হার মেনে নিয়ে যা বললেন কিংবদন্তি মেসি
- দিনেই নামবে রাত, ৬ মিনিট অন্ধকারে ডুবে থাকবে পৃথিবী
- ১১০৪ জনকে নিয়োগ দেবে জাগরণী চক্র ফাউন্ডেশন
- কলা কেনার আগে জেনে নিন ৫ সহজ কৌশল
- লামিন ইয়ামালের জীবনের হার নামানা গল্প
- আর্জেন্টিনাকে কাঁদিয়ে ১৬ বছর পর বিশ্বচ্যাম্পিয়ন স্পেন
- গোল্ডেন বল জিতলেন রদ্রি, গোল্ডেন গ্লাভ পেলেন সিমন
- দীর্ঘ সময় গ্যাস সংকটে ভুগবেন যেসব এলাকার বাসিন্দারা
- সড়কে যান চলাচল নিয়ে ডিএমপির জরুরি নির্দেশনা
- বিশ্ব চ্যাম্পিয়ন হয়ে র্যাঙ্কিংয়ের শীর্ষে স্পেন
- মেসিকে ছাড়াই দেশে ফিরল আর্জেন্টিনা দল
- টানা দ্বিতীয়বার গোল্ডেন বুট জিতলেন এমবাপ্পে
- পেরুতে ৫.৫ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬


