সুইডেনে শিক্ষা প্রতিষ্ঠানে গুলি, নিহত ১০
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:২১ পিএম, ৫ ফেব্রুয়ারি ২০২৫ বুধবার
সুইডেনে স্কুলে বন্দুক হামলা
সুইডেনে একটি শিক্ষা প্রতিষ্ঠানের ক্যাম্পাসে গুলিবর্ষণের ঘটনায় ১০ জনের মতো নিহত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। নিহতদের মধ্যে সন্দেহভাজন হামলাকারীও রয়েছে বলে তারা ধারণা করছেন।
সুইডেনের মতো দেশে যেখানে এ ধরনের সহিংসতা একেবারেই বিরল সেখানে এখন পর্যন্ত স্কুলে গুলিবর্ষণের সবচেয়ে ভয়াবহ ঘটনা এটি।
স্টকহোম থেকে ২০০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে অবস্থিত ওরেব্রো শহরে মঙ্গলবার স্থানীয় সময় দুপুর সাড়ে ১২টার দিকে প্রথম গুলি চালানোর খবরটি পায় পুলিশ।
রিসবার্গস্কা প্রাপ্তবয়স্কদের একটি স্কুল যেটি সুইডিশ ভাষায় কমভুক্স নামে পরিচিত। মূলত প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষা শেষ করেননি এমন প্রাপ্তবয়স্ক ব্যক্তিদের এ স্কুলে শিক্ষাদান করা হয়। তবে ক্যাম্পাসে অন্যান্য স্কুলও রয়েছে।
শিক্ষকরা জানান, গুলির শব্দ শুনতে পেয়ে তারা ক্লাস থেকে বেরিয়ে যান অথবা সেখানেই আটকে পড়েন।
মারিয়া পেগাডা রয়টার্সকে বলেছেন, ১৫ জন ছাত্রকে তিনি করিডোরে নিয়ে যান। পরে দৌড়ে পালাতে শুরু করেন।
“আমি দেখলাম লোকজন আহতদের টেনে বের করছে, প্রথমে একজন, পরে আরেকজন। আমি বুঝতে পেরেছিলাম যে ঘটনাটি খুবই গুরুতর” বলেন মি. পেগাডা।
পুলিশ ওই এলাকার ছয়টি স্কুল এবং একটি রেঁস্তোরা বন্ধ করে দিয়েছে। লোকজনকে তাদের বাড়ির ভেতর থাকতে পরামর্শ দিয়েছে পুলিশ।
প্রায় ১০ জন নিহত হয়েছে বলে জানালেও পুলিশ নিহতের সংখ্যা নিয়ে এখনও নিশ্চিত নয়।
মঙ্গলবার বিকালে এক সংবাদ সম্মেলনে পুলিশ জানিয়েছে, নিহতদের সবাইকে স্কুল ভবনের ভেতর থেকে পাওয়া গেছে। তারা ধারণা করছে বন্দুকধারীও নিহতদের মধ্যে রয়েছে।
সুইডেনের বিচারমন্ত্রী এক সংবাদ সম্মেলনে বলেছেন, “ কতজন আহত হয়েছে তা এখনও স্পষ্ট নয়, অনেক আহত হয়েছে”।
স্থানীয় সময় বিকাল সাড়ে তিনটায় পুলিশ প্রথম আনুষ্ঠানিক ব্রিফিং করে। তাতে তারা পাঁচজন আহত হওয়ার তথ্য জানায়।
পরে সন্ধ্যা ছয়টায় পুলিশ দ্বিতীয়বার ১০ জন নিহত হওয়ার তথ্য নিশ্চিত করে।
হামলাকারী ব্যক্তি সম্পর্কে ওরেব্রোর স্থানীয় পুলিশ প্রধান রবার্তো ইদ ফরেস্ট বলেন, “গুলি চালানোর আগে পর্যন্ত পুলিশ তাকে চিনত না এবং কোনো গ্যাং এর সাথে তার যোগসূত্র ছিল না।”
এই হামলার পেছনে কোনো সন্ত্রাসী উদ্দেশ্য ছিল বলে বিশ্বাস করেন না পুলিশ কর্মকর্তারা।
“আমরা গোয়েন্দা সংস্থার সাথে কাজ করছি। কিন্তু যতদূর আমি জানি, এ ব্যক্তিকে পুলিশ চেনে না।” বলেন মি. ফরেস্ট।
হামলায় কী ধরনের অস্ত্র ব্যবহার করা হয়েছে সে সম্পর্কে কিছুই বলতে পারবেন না বলে জানান মি. ফরেস্ট।
তবে মঙ্গলবার স্কুলে শিক্ষার্থী অনেক কম ছিল বলে জানান ওই স্কুলের শিক্ষিকা ওয়ারেন মার্ক।
সুইডেনে এর আগেও স্কুলে গুলিবর্ষণের ঘটনা ঘটলেও এতো বড় ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রী উলফ ক্রিস্টারসন এ ঘটনাকে “সুইডেনের ইতিহাসে সবচেয়ে খারাপ গণহত্যার ঘটনা” বলে অভিহিত করেছেন।
জনগণকে হামলার উদ্দেশ্য সম্পর্কে অনুমান না করার জন্য আহ্বান জানিয়েছেন তিনি।
সূত্র: বিবিসি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- পূজায় যেমন হবে নারীর সাজ
- ধর্মীয় পরিচয়ের ঊর্ধ্বে উঠে ঐক্যবদ্ধের আহ্বান প্রধানমন্ত্রীর
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- আজ সারা দেশে বন্ধ থাকবে স্বর্ণের দোকান
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- অভিবাসনবিষয়ক মিডিয়া অ্যাওয়ার্ড পেলেন চার সাংবাদিক
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- ডেঙ্গুতে আরও ৬ জনের মৃত্যু, হাসপাতালে ২ হাজার ৮৮
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- বাংলাদেশের নারী টি-টোয়েন্টি দলের নতুন অধিনায়ক নাহিদা
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- ভারতে মন্দিরের কাছে ট্রাকচাপায় ১২ ভক্ত নিহত
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- মূল্যস্ফীতির চাপে ঋণের ফাঁদে দেশের ৪৭ শতাংশ পরিবার
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু











