সুইসাইড নোটে যা লিখলেন ভারতের সেই অভিনেত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:০৮ পিএম, ১ অক্টোবর ২০২১ শুক্রবার
ফাইল ছবি
ভারতের আরও এক অভিনেত্রী আত্মহত্যা করেছেন। ওই অভিনেত্রীর নাম সৌজন্য। তিনি কন্নড় টেলিভিশনের জনপ্রিয় অভিনেত্রী ছিলেন।
টাইমস অব ইন্ডিয়ার খবরে বলা হয়, বিশ্ব শোবিজ জগতের জন্য আরও একটি দুঃসংবাদ। অভিনেত্রী সৌজন্য আত্মহত্যা করেছেন। ২৫ বছর বয়সী অভিনেত্রী সৌজন্য বেঙ্গালুরুর শহরতলির একটি অ্যাপার্টমেন্টে থাকতেন। বৃহস্পতিবার সেখান থেকেই দরজা ভেঙে তার ঝুলন্ত লাশ উদ্ধার করে পুলিশ। এছাড়াও উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। প্রাথমিকভাবে পুলিশের ধারণা, ওই অভিনেত্রী আত্মহত্যা করেছেন।
পুলিশ জানিয়েছে, অভিনেত্রী সৌজন্যর ৪ পাতার সুইসাইড নোটটি ২৭, ২৮ ও ৩০-এ সেপ্টেম্বর লেখা হয়েছে। যেটি কিনা ইংরেজি ও কন্নড় ভাষায় লেখা। যেখানে সৌজন্য লিখেছেন, তিনি এই পদক্ষেপের জন্য অন্য কাউকে দোষ দেন না। তিনি নিজেই আত্মহত্যার জন্য দায়ী। ফিল্ম ইন্ডাস্ট্রির বর্তমান পরিস্থিতির কারণে, তিনি গত বেশ কয়েকমাস ধরে সমস্যায় ছিলেন। এই পরিস্থিতিতে তার আত্মহত্যা ছাড়া আর অন্য কোনও উপায় ছিল না। তবে যারা তার পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানিয়েছেন সৌজন্য। এই পদক্ষেপের জন্য মায়ের কাছে ক্ষমাও চেয়েছেন অভিনেত্রী।
প্রসঙ্গত, 'ফান', 'চৌকাট্টু'-র মত কন্নড় ছবিতে অভিনয় করে পরিচিতি পেয়েছিলেন অভিনেত্রী সৌজন্য। বেশ কয়েকটি টেলিভিশন সিরিয়ালেও অভিনয় করেছেন তিনি।
এর আগে গত ২৪ জানুয়ারি ভারতীয় অভিনেত্রী ও সাবেক ‘বিগ বস কন্নড়’ প্রতিযোগী জয়শ্রী রামাইয়া আত্মহত্যা করেন।
গত বছরের সেপ্টেম্বরে নিপীড়ন ও ব্ল্যাকমেইলিংয়ের শিকার হয়ে আত্মহত্যা করেন ভারতের তেলেগু অভিনেত্রী শ্রাবণী কোন্দাপালি।
২০১৯ সালের আগস্টে ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেন মুম্বাইয়ের উদীয়মান অভিনেত্রী পার্ল পাঞ্জাবি। ওই বছরের একই মাসে ভোজপুরী সিনেমার অভিনেত্রী অনুপমা পাঠক আত্মহত্যা করেন।
মে মাসে আত্মহত্যা চেষ্টা করেছিলেন বলিউড সেনসেশন ইলিয়ানা ডি ক্রুজ। তিনি ২০০৬ সালের তেলুগু চলচ্চিত্র দেবাদাসু-তে অভিনয়ের জন্য শ্রেষ্ঠ নারী অভিষেক বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার দক্ষিণ অর্জন করেন।
সূত্র: টাইমস অব ইন্ডিয়া, নিউজ এইটিন ও এএনআই
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










