সুখের রাজ্যে পরীমণি
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৩০ পিএম, ২৯ অক্টোবর ২০২৩ রবিবার
সংগৃহীত ছবি
ছেলে রাজ্যকে নিয়ে একাই পথ চলছেন ঢাকাই সিনেমার আলোচিত অভিনেত্রী পরীমণি। রাজের সঙ্গে বিচ্ছেদের পর রাজ্যই এখন তার সব। কাজের পাশাপাশি অবসর সময়টুকু ছেলেকেই দেন তিনি। রাজ্যর বাবা-মা বলতে এখন পরীমণিই।
রবিবার (২৯ অক্টোবর) সকালে নিজের ভেরিফায়েড ফেসবুকে ছেলের সঙ্গে একটি রিল ভিডিও শেয়ার করেছেন পরীমণি। ক্যাপশনে নায়িকা লিখেছেন, এ এক সুখের রাজ্যে বসবাস আমার। সঙ্গে জুড়ে দিয়েছেন লাভ ইমোজি।
ওই ভিডিওতে দেখা যায়, গাড়িতে বসে আছে পরীমণি। মায়ের কোলে বসে তার সঙ্গে খুনসুটিতে ব্যস্ত রাজ্য। খেলার ছলে মায়ের গালে আলতো ছোঁয়ায় চুমু দিচ্ছে রাজ্য। আর সেই চুমু পেয়ে ভীষণ আপ্লুত পরীমণি। এমন সুন্দর মুহূর্তে বেশ হাস্যোজ্জ্বলভাবেই ক্যামেরাবন্দি হয়েছেন পরীমণি ও রাজ্য।
সোশ্যাল মিডিয়ায় প্রায় সময়ই সন্তানের সঙ্গে ছোট ছোট খুনসুটিগুলো ভক্ত-অনুরাগীদের সঙ্গে শেয়ার করেন পরীমণি। আর ভক্তরাও বেশ পছন্দ করেন রাজ্য-পরীর আদরমাখা এই সুন্দর মুহূর্তগুলো।
ব্যক্তিগত কারণে শুটিং থেকে টানা দুই বছর দূরে ছিলেন চিত্রনায়িকা পরীমণি। তবে কয়েক দিন আগেই বিরতি ভেঙে আবারও কাজে ফিরে ‘ডোডোর গল্প’ নামের একটি নতুন সিনেমার শুটিং করেছেন তিনি। তবে শুটিং সেটেও তার সঙ্গী রাজ্য।
প্রসঙ্গত, শরিফুল রাজের সঙ্গে আনুষ্ঠানিক বিচ্ছেদের পর পুত্র রাজ্যকে ঘিরেই তার জীবন। পাশাপাশি ক্যারিয়ারে নজর দিতে চাচ্ছেন। মা হওয়ার সুবাদে দুই বছর কাজ থেকে দূরে ছিলেন। পরে বিরতি কাটিয়ে যুক্ত হয়েছেন একাধিক সিনেমায়। বর্তমানে ছেলেকে নিয়ে বেশ ভালোই আছেন পরীমণি।
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নারী মুক্তি আন্দোলনের নেত্রী ও সাহিত্যিক শামসুন নাহার মাহমুদ
- মার্কিন ইতিহাসে প্রথম মহিলা ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী
- নবমীতে পাঁঠার মাংস,সঙ্গে থাকতে পারে খুসকা পোলাও
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- আজ থেকে টানা ৫ দিন বন্ধ ব্যাংক, যেসব সেবা চালু থাকবে
- টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড়
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- কবি সুফিয়া কামালের কন্যা সাঈদা কামাল আর নেই
- বাংলাদেশের নারী আন্দোলনের শ্রেষ্ঠ অগ্রদূত আয়েশা খানম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- আজ মহাঅষ্টমী ও কুমারী পূজা
- দুষ্টুমি করে বিমানে বোমার আতঙ্ক ছড়ালেন ছাত্রী, অতঃপর...
- এক হাতে মাটি অন্য হাতে রং-তুলি, দম ফেলার ফুরসত নেই কনিকার
- পূজায় যেমন হবে নারীর সাজ
- মাঝ আকাশে বোমাতঙ্ক, জরুরি অবতরণ বিমানের
- অমর একুশে বইমেলা শুরু ৭ জানুয়ারি
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- ৯৯ বছর বয়সে গিনেস বুকে নাম লেখালেন বৃদ্ধা
- পূজায় মিষ্টিমুখ, ঘরেই বানান সুস্বাদু নারকেলের নাড়ু
- ফ্রান্সে দাঙ্গা ও লুটপাট: গ্রেপ্তার ২৪০০
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র









