সুগন্ধায় ভেসে উঠল আরও একটি মরদেহ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০১:২০ পিএম, ২৮ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
ঝালকাঠি লঞ্চঘাট-সংলগ্ন সুগন্ধা নদীর দক্ষিণ তীর থেকে একজনের লাশ উদ্ধার করা হয়েছে। ফায়ার সার্ভিস কর্মীরা জানিয়েছেন, তার বয়স আনুমানিক ৩২ বছর। মরদেহের শরীরে আগুনে পোড়ার চিহ্ন রয়েছে। এদিকে সুগন্ধা নদীতে যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ পঞ্চম দিনের মতো উদ্ধার অভিযান চলছে।
অগ্নিকাণ্ডের সময় প্রাণ বাঁচাতে নদীতে ঝাঁপিয়ে পড়াদের খুঁজতে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সকর্মীরা সকাল থেকে সুগন্ধা ও বিষখালী নদীর বিভিন্ন পয়েন্টে সন্ধান চালাচ্ছে।
যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় আজ ঝালকাঠি থানায় একটি মামলা দায়ের করা হয়েছে। এতে এমভি অভিযান-১০ এর মালিক হামজালাল শেখ ও লঞ্চের স্টাফসহ আট জনের নাম উল্লেখ ও অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে। স্বজনহারা মনির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
এ ছাড়া যাত্রীবাহী লঞ্চে অগ্নিকাণ্ডের ঘটনায় গঠিত তদন্তটিমের তদন্তকাজ অব্যাহত রয়েছে। গত শুক্রবার ভোরে সুগন্ধা নদীতে ভয়াবহ লঞ্চ দুর্ঘটনায় ৪৩ জনের মৃত্যুর পরে সোমবার উদ্ধার হওয়া একজনের পরিচয় নিশ্চিত হয়েছে পুলিশ।
উদ্ধার হওয়া লাশটি অভিযান ১০ লঞ্চের সহকারী বাবুর্চি মো. শাকিল মোল্লা (৩৩) পিতা-মৃত শফিউদ্দিন। তার বাড়ি নারায়ণগঞ্জের ফতুল্লার ইসদাইক গ্রামে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



