ঢাকা, শুক্রবার ২৪, জুলাই ২০২৬ ৫:২৪:৪৬ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা

সুদীপা অসুস্থ স্বামীর জন্য প্রার্থনা করতে বললেন

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৯ পিএম, ৩০ অক্টোবর ২০২৩ সোমবার

সুদীপা-অগ্নিদেব।  ছবি: সংগৃহীত।

সুদীপা-অগ্নিদেব। ছবি: সংগৃহীত।

সুদীপা চট্টোপাধ্যায়; কোলকাতার বাংলা টিভি চ্যানেলগুলো পরিচিত মুখ। সুদীপা তার ফেসবুক ও ইনস্টাগ্রাম পোস্টে লেখেন, ‘আমার স্বামী অসুস্থ। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। হার্টের বাইপাস সার্জারি হবে। দয়া করে ওর জন্য প্রার্থনা বজায় রাখুন, ধন্যবাদ।’ 

সুদীপা চট্টোপাধ্যায়ের এই পোস্টের নিচে অনেকেই অগ্নিদেব চট্টোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনা করেছেন।

পুজা শেষ হরত না হতেই হাসপাতালে পরিচালক অগ্নিদেব চট্টোপাধ্যায়। আজ সোমবার সকালে তাকে ভর্তি করা হয় আলিপুরের কাছে একটি বেসরকারি হাসপাতালে। প্রায় চার ঘণ্টার বেশি সময় ধরে বাইপাস সার্জারি হয়েছে অগ্নিদেবের। অস্ত্রোপচার সফল হয়েছে, তবে জ্ঞান ফেরেনি বলেই  মিডিয়াকে জানান সুদীপা।

লক্ষ্মীপুজোর দিন আচমকা অসুস্থ হয়ে পড়েন অগ্নিদেব। বমি শুরু হয় তার। এক মুহূর্ত দেরি না করেই হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হৃদ্‌যন্ত্রে দুটি আর্টারিতে ব্লকেজ ধরা পড়ে পরিচালকের। আজ সকাল সাড়ে আটটা নাগাদ হাসপাতালে ভর্তি করানো হয় তাকে। একটা লম্বা সময় ধরে চলে অস্ত্রোপচার। 

সুদীপা বলেন, জ্ঞান ফেরেনি। আজ সংজ্ঞা ফিরবেও না। কারণ এত বড় একটা অস্ত্রোপচার। আপতত সাত-আট দিন হাসপাতালেই থাকতে হবে। ওর সঙ্গে দেখা করেছি, এখন বাড়ি ফিরছি।