ঢাকা, রবিবার ২১, জুন ২০২৬ ১৫:৪১:১৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’ বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী এলয় রুমের দেয়ালে থামল ইকুয়েডর, স্বপ্ন দেখছে কুরাসাও

সুদের টাকার জন্য শিশু বিক্রি, নারী আটক

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০২:২৩ পিএম, ১৯ এপ্রিল ২০২২ মঙ্গলবার

অভিযুক্ত লাকী আক্তারকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে

অভিযুক্ত লাকী আক্তারকে গ্রেপ্তার করে নিয়ে যাচ্ছে

সুদের টাকার জন্য ইটভাটার শ্রমিকের সন্তানকে বিক্রি করে দেয়ার ঘটনায় লাকী আক্তার নামের এক নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গতকাল সোমবার বিকালে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট কাজী মহসিনের আদালতে তাকে হাজির করে সাত দিনের রিমান্ডের আবেদন করা হলে আদালত একদিনের রিমান্ড মঞ্জুর করে। 

এর আগে সদর নারায়ণগঞ্জের ফতুল্লার মাসদাইর গাবতলী এলাকা থেকে সোমবার সকালে তাকে গ্রেপ্তার করা হয়। 

নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক সার্কেল) নাজমুল জানান, ‘অভাবের কারণে লাকী নামে ওই নারীর কাছ থেকে তিন বছর আগে ৫ হাজার টাকা ঋণ নিয়েছিলেন ইটভাটার শ্রমিক রানী। সেই ঋণের টাকার সুদ বাবদ ২ লাখ ১০ হাজার টাকা তার কাছ থেকে আদায় করা হয়। এরপর আরও ১ লাখ ৩ হাজার টাকা দাবি করেন লাকি। 

সুদের টাকা আদায় করতে ওই নারীর ছেলেকে বিক্রি করে দেন লাকি। এ ঘটনায় শিশু পাচার আইনে মামলা হয়। সেই মামলায় লাকীকে গ্রেপ্তার করা হলেও তার সহযোগি স্বামী এখানও পলাতক। 

তিনি আরও জানান, মুন্সীগঞ্জ জেলার শ্রীনগর থানা এলাকার দক্ষিণ পাশা এলাকা থেকে উদ্ধার হওয়া শিশুটিকে তার মা রানীর কাছে বিধি মোতাবেক ফিরিয়ে দিয়েছে আদালত।