ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ০:৫০:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সুন্দরবনে দেখা মিললো তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের

অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৯:৪৭ পিএম, ১০ জানুয়ারি ২০২১ রবিবার

সুন্দরবনে দেখা মিললো তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের

সুন্দরবনে দেখা মিললো তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের

ঘুরতে গিয়ে সুন্দরবনে বাঘ দেখা আর লটারিতে কোটি টাকা জেতা প্রায় একইরকম। শনিবার বিকেলে এমনই এক বিরল ঘটনার সাক্ষী রইল ভারতীয় অংশের সুন্দরবনের দোবাঁকি। কুয়াশাঘেরা ম্যানগ্রোভ অরণ্যে একসঙ্গে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগারের সাক্ষাত্ পেলেন পর্যটকরা। বলা যায় বছরের শুরুতেই দেখা মিললো বাঘ মামার।

পর্যটকরা জানান, তারা দেখেছেন নদী পারাপার করছে তিন তিনটি রয়্যাল বেঙ্গল টাইগার। স্থানীয় বাসিন্দাদের মতে এ ধরনের দৃশ্য প্রায় বিরল। খুশিতে আত্মহারা হয়ে যান পর্যটকরা। নদী পারাপারের ঘটনাকে ক্যামেরা বন্দী করেছেন তারা অনেকেই।

ভিড়ের কারণে, শব্দে সাধারণত দূরেই থাকে বনের পশুরা। তবে লকডাউনে মানুষের আনাগোনা কমেছে। তাই মামাও দর্শন দিলেন অনেকক্ষণ ধরেই।