সুন্দরবনে পর্যটক নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৫:১৬ পিএম, ১২ নভেম্বর ২০১৯ মঙ্গলবার
ছবি: সংগৃহীত
বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবনে পর্যটক প্রবেশ নিষিদ্ধের ঘোষণা প্রত্যাহার করেছে বন বিভাগ। মঙ্গলবার ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন এর সাথে বন বিভাগের এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
সভায় জানানো হয়, সুন্দরবনে শুধুমাত্র আগামী ২৫ থেকে ২৭ নভেম্বর পর্যন্ত তিন দিন পর্যটকদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। এছাড়া পুরো নভেম্বর মাস জুড়ে সীমিত আকারে পর্যটন পরিচালনার সিদ্ধান্ত হয়েছে। তবে ঘূর্ণিঝড় বুলবুলের প্রভাবে বনের যেসব অংশ ক্ষতিগ্রস্ত হয়েছে, সেসব স্থানে ট্যুর অপারেটররা পর্যটকদের নামাতে পারবেনা বলে সভায় জানানো হয়।
খুলনা অঞ্চলের বন সংরক্ষক মঈন উদ্দিন খান জানান, ঘূর্ণিঝড়ে বন বিভাগের কিছু ক্যাম্প, কাঠের পন্টুন, জেটি, ওয়াকওয়ে ক্ষতিগ্রস্ত হয়েছে। তবে ব্যাপক ক্ষয়ক্ষতি বা বন্য প্রাণীর মৃত্যুর কোনো খবর পাওয়া যায়নি। কিছু গাছপালার ডাল ভেঙে গেছে। সুন্দরবনকে প্রাকৃতিকভাবে ক্ষত পূরণের স্বার্থে পর্যটকদের প্রবেশে অনুমতি না দেয়ার যে সিদ্ধান্ত নেয়া হয়েছিলো, তা প্রত্যাহার করে সীমিত আকারে পর্যটন পরিচালনার সিদ্ধান্ত হয়েছে।
উল্লেখ্য, প্রতিবছর লাখো পর্যটক বিশ্বের সবচেয়ে বড় ম্যানগ্রোভ বন সুন্দরবন দেখতে যান। বিশেষ করে শীত মৌসুমে এর সংখ্যা অনেক বেড়ে যায়। ২০০৭ সালে যে ভয়াবহ ঘূর্ণিঝড় সিডর আঘাত এনেছিল, ইউনেস্কোর প্রতিবেদন অনুযায়ী তাতে সুন্দরবনের শতকরা ৪০ ভাগ ক্ষতি হয়েছিল। এবারও সুন্দরবনের গাছপালায় বাধাপ্রাপ্ত হয়েই মূলত দুর্বল হয়েছে বুলবুল। সঠিকভাবে বন সংরক্ষণ না করলে সুন্দরবন দিনে দিনে আরো ক্ষতিগ্রস্ত হবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
-জেডসি
- ২০২৮ নারী টি-২০ বিশ্বকাপে সরাসরি খেলবে বাংলাদেশ
- পবিত্র কাবা শরিফ ধোয়া হবে আগামী ৩০ জুন
- নকআউট নিশ্চিত যাদের, অপেক্ষায় যারা
- গাজায় ধ্বংসস্তূপ পেরিয়ে এতিম কিশোরী দানার স্বপ্নযাত্রা
- মোদির পররাষ্ট্রনীতি নিয়ে সোনিয়ার সমালোচনা
- জীবন উৎসর্গ করে সন্তানকে রক্ষা করলেন মা
- কাল ২৪ ঘণ্টা গ্যাস থাকবে না ঢাকার কয়েক এলাকায়
- ছেলেবন্ধুকে হত্যা, দুবাইয়ে মৃত্যুদণ্ডের মুখে ব্রিটিশ টিকটকার
- সরাইলে পর্নোগ্রাফি মামলায় ইউপি সদস্য গ্রেফতার
- হাম ও উপসর্গে আরও ৭ শিশুর মৃত্যু
- হলিউডের কিংবদন্তি অভিনেত্রী অ্যান ব্লিথ মারা গেছেন
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর



