ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ৭:০২:৫৭ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সুপ্রিম কোর্টের ‘অবকাশকালীন ছুটি’ বাতিল

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৩ পিএম, ১৯ আগস্ট ২০২০ বুধবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

করোনা মহামারীকালে দীর্ঘদিন আদালত বন্ধের প্রেক্ষাপটে চলতি বছরে সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারে থাকা ‘অবকাশকালীন ছুটি’ বাতিল করা হয়েছে।

বুধবার (১৯ আগস্ট) সুপ্রিম কোর্টের মুখপাত্র মোহাম্মদ সাইফুর রহমান গণমাধ্যমকে এই তথ্য জানান।

সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল আলী আকবর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত ৬ আগস্ট বৃহস্পতিবার বিকাল তিনটায় ভিডিও কনফারেন্সের মাধ্যমে বাংলাদেশ সুপ্রিম কোর্টের উভয় বিভাগের বিচারপতিদের অংশগ্রহণে অনুষ্ঠিত ফুলকোর্ট সভার সিদ্ধান্ত অনুযায়ী সুপ্রিম কোর্টের ২০২০ সালের বর্ষপঞ্জির ৬ আগস্ট পরবর্তী অবকাশকালীন ছুটিসমূহ বাতিল করা হলো। এর ফলে সুপ্রিম কোর্টের ক্যালেন্ডারে থাকা ২৮ আগস্ট থেকে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত এক মাসের ছুটি এবং ২০ ডিসেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত অবকাশকালীন ছুটি বাতিল হয়ে গেল। এই সময় কোর্টও খোলা থাকবে।

এর আগ গতকাল ৮ জুলাই সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির অডিটোরিয়ামে সংবাদ সম্মেলনে সমিতির পক্ষ থেকে নিয়মিত আদালত খোলা এবং বার্ষিক ছুটি বাতিল চেয়ে সাত দফা দাবি জানানো হয়।

-জেডসি