সুবাহকে বিয়ে,আইনি পদক্ষেপ নিচ্ছেন ইলিয়াসের দ্বিতীয় স্ত্রী
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৩৯ পিএম, ২৬ ডিসেম্বর ২০২১ রবিবার
ফাইল ছবি
দ্বিতীয় স্ত্রীকে ডিভোর্স না দিয়েই মডেল ও অভিনেত্রী সুবাহ শাহ হুমায়রাকে বিয়ে করার অভিযোগ উঠেছে গায়ক ইলিয়াস হোসেনের বিরুদ্ধে। সুইডেন থেকে সাংবাদিকদের কাছে এ অভিযোগের কথা জানিয়েছেন গায়কের দ্বিতীয় স্ত্রী মডেল কারিন নাজ। তিনি নিজেই বিচ্ছেদ না হওয়ার বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।
কারিন নাজ বলেন, ‘বিয়ের ব্যাপারে আমি কিছুই জানি না। খবরটি শুনে খুব অবাক হলাম। কী বলা উচিত বুঝতে পারছি না। তবে আমি এভাবে ছেড়ে দেব না, যা করণীয় তা করব। প্রয়োজনে আইনি পদক্ষেপ নেব।’
জানা গেছে, কারিন সুইডেনের স্টোকহোমে থাকেন। বাংলাদেশে বেশ কয়েকটি মিউজিক ভিডিওতে মডেল হয়েছেন তিনি। কারিনকে বিয়ের আগে যুক্তরাষ্ট্র প্রবাসী বাংলাদেশি শিক্ষার্থী নিশাত আলমকে বিয়ে করেছিলেন ইলিয়াস। সে সময় নিশাত মেডিকেলে পড়তেন। সেই সংসার বেশিদিন দীর্ঘস্থায়ী হয়নি।
এখন শোনা যাচ্ছে, নায়িকা শাহ হুমায়রা সুবাহকে বিয়ে করে সংসার পেতেছেন ইলিয়াস। ২০১৯ সালে রফিক সিকদারের ‘বসন্ত বিকেল’ চলচ্চিত্রের মাধ্যমে চলচ্চিত্রে নাম লেখান শাহ হুমায়রা সুবাহ। এরপর একে একে ছয়টি চলচ্চিত্রে কাজ করেছেন তিনি। যদিও এখন পর্যন্ত একটি ছবিও মুক্তি পায়নি। এছাড়া ক্রিকেটার নাসির হোসেনের সঙ্গে সম্পর্কে থেকে বেশ আলোচনার জন্ম দিয়েছিলেন সুবাহ।
যদিও বিয়ে ও কারিন নাজের বিষয়ে কোনো মন্তব্য পাওয়া যায়নি ইলিয়াস হোসেন ও শাহ হুমায়রা সুবাহ’র।
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- রংপুরে ট্রাক-মোটরসাইকেল সংঘর্ষে দুই নারীর প্রাণহানী
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ
- কত মাস পর পর বদলে ফেলা উচিত টুথব্রাশ?
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে শিক্ষক নিয়োগ
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- দিন-রাত এক করে নৌকা তৈরিতে ব্যস্ত কারিগররা
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- ৭ অঞ্চলে ঝড়-বৃষ্টির আভাস, নদীবন্দরেও সতর্কসংকেত
- পদত্যাগ করলেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- প্রেসিডেন্টের পদত্যাগ ইস্যুতে বিকাল ৫টায় ব্রিফিং করবেন স্পিকার
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- কে হতে পারেন নতুন রাষ্ট্রপতি? রাজনৈতিক অঙ্গনে ঘুরছে যেসব নাম
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- ‘ভারতের তরুণদের নিয়ে আমি গর্বিত’: টুইঙ্কেল খান্না
- রুনা লায়লার সংগীতসন্ধ্যা: কণ্ঠে সময়ের জাদু, গানে জীবনের গল্প
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান










