ঢাকা, শুক্রবার ২৩, অক্টোবর ২০২৬ ৭:৩৪:১৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
সুন্দরবন পরিদর্শন শেষে মোংলায় পৌঁছেছেন প্রধানমন্ত্রী সাজেকে সড়ক অবরোধ, আটকা ৩ হাজার পর্যটক সাতক্ষীরায় প্রতিমায় সিঁদুর দিতে গিয়ে গৃহবধূর মৃত্যু দেশের বাজারে ফের সোনার দামে পতন আজ খুলনা ও বাগেরহাট সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নভেম্বরের শুরুতেই স্কুল-কলেজে টানা ৩ দিনের ছুটি! বিকেলের মধ্যে পর্যটকদের সাজেক ছাড়ার নির্দেশ আবারও চালু হচ্ছে যুক্তরাষ্ট্রের ডিভি লটারি

সুস্থ আছে সেই নবজাতক শিশু

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৬ পিএম, ১৭ জুলাই ২০২২ রবিবার

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

ময়মনসিংহের ত্রিশালে ট্রাকচাপায় নিহত অন্তঃসত্ত্বা মায়ের গর্ভ ফেটে জন্ম হওয়া সেই নবজাতক সুস্থ আছে। নবজাতকটি বর্তমানে শহরের লাবীব হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। সে আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন বেসরকারি মেডিকেল সিবিএমবির সহযোগী অধ্যাপক ডা. মোহাম্মদ কামরুজ্জামান।

ডা. মোহাম্মদ কামরুজ্জামান জানিয়েছেন, শিশুটির অবস্থা আমরা পর্যবেক্ষণ করেছি সে ভালো আছে এবং শঙ্কামুক্ত আছে। যেহেতু মায়ের দুধ পাচ্ছে না তাই ফর্মুলা দুধ খাওয়ানো হচ্ছে।

তিনি আরও জানান, বাচ্চাটির ডান হাতে দুটি হাড় ভাঙা রয়েছে। এর জন্য আলাদা চিকিৎসা করা হচ্ছে। আর কোনো ধরণের সমস্যা নেই।

এদিকে রাতে নবজাতকটিকে দেখতে লাবীব হাসপাতালে যান ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। তিনি শিশুটির দায়িত্ব নিয়েছেন।

শনিবার (১৬ জুন) রাত সাড়ে ৯টার দিকে নগরীর লাবিব হাসপাতালে চিকিৎসাধীন ওই শিশুকে দেখতে গিয়ে ভরণপোষণের দায়িত্ব নেন।

এ সময় তিনি শিশুটির পাশে থাকবেন জানিয়ে সাংবাদিকদের বলেন, সড়ক দুর্ঘটনায় একই পরিবারের তিনজন মারা গেলেও আল্লাহর অশেষ রহমতে নবজাতকটি বেঁচে আছে এবং সুস্থ আছে। আপনজনদের হারালেও আমরা তার পাশে আছি।