ঢাকা, মঙ্গলবার ২০, অক্টোবর ২০২৬ ২১:১১:১৪ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম সবাইকে সঙ্গে নিয়ে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা হবে: প্রধানমন্ত্রী রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী টানা ৫ দিনের ছুটিতে ঢাকা ছাড়ছে মানুষ, বাস টার্মিনালে উপচেপড়া ভিড় লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী

সেই চিরচেনা রাজধানী একদম ফাঁকা

নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০৩:০৮ পিএম, ১৫ মে ২০২১ শনিবার

সেই চিরচেনা রাজধানী একদম ফাঁকা

সেই চিরচেনা রাজধানী একদম ফাঁকা

নেই সেই চিরচেনা চিত্র। নেই পথজুড়ে জ্যাম, নেই ধোয়া আর ধুলোও। যানজট আর জনজটের নগরী এই রাজধানী ঢাকা এখন অনেকটাই ফাঁকা। ঢাকার এই ভিন্নরূপ উপভোগ্য ওঠে ঈদে থাকা স্থায়ী নগরবাসীর কাছে। তবে কারো কাছে এ অচেনা ঢাকা মোটেও স্বস্তির নয়। 

এই করোনাকালেও স্বজনদের সঙ্গে ঈদ আনন্দ ভাগ করে নিতে ইতিমধ্যেই রাজধানী ছেড়েছেন সিংহভাগ মানুষ। যে কারণে ঈদের দিন সকাল থেকেই রাজধানীর রাস্তাঘাট ফাঁকা হয়ে আছে।

আজ শনিবার ঈদুল ফিতরের দ্বিতীয় দিন রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, সেই চিরচেনা যানজটও নেই। কমে গেছে নাগরিক কোলাহল। রাজধানী ঢাকা একদম ফাঁকা হয়ে আছে।

রাস্তায় গাড়ি চলাচল করেছে খুব কম। মার্কেট ও বিপণি বিতানগুলোতেও ছিল বন্ধ। সর্বত্রই এখন অনেকটাই নীরবতা। টার্মিনালগুলোও ফাঁকা। বিশেষ করে গাবতলী, মহাখালী, সায়েদাবাদ, কল্যাণপুর, শ্যামলী, সদরঘাট এবং কমলাপুরমুখী রুটেই যাত্রীদের ভিড় ছিল যেখানে সব থেকে বেশি। এখন একদম ফাঁকা।