সেই নারী এসিল্যান্ডকে ধর্ষণের হুমকি, ব্যাংক কর্মকর্তা গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:০৬ এএম, ৩০ মার্চ ২০২০ সোমবার
ছবি: সংগৃহীত
যশোরের মনিরামপুরের আলোচিত সেই নারী এসিল্যান্ড সাইয়েমা হাসানকে ফেসবুকে ধর্ষণের হুমকি দেওয়ার অভিযোগে এক ব্যাংক কর্মকর্তা গ্রেফতার হয়েছেন। একটি বেসরকারি ব্যাংকের ওই কর্মকর্তাকে যাত্রাবাড়ি থেকে গ্রেফতারের পরই রবিবার যশোরের মনিরামপুরে পাঠানো হয়েছে।
এর আগে সকালে জাফর আহমেদ নামে ওই ব্যাংক কর্মকর্তার বিরুদ্ধে মনিরামপুর থানায় ডিজিটাল সিকিউরিট এ্যাক্টে মামলা করেন এসিল্যান্ড সাইয়েমা। ওই মামলায় জাফরকে গ্রেফতার দেখিয়েছে পুলিশ।
করোনা সংক্রমণ প্রতিরোধে অভিযান চালাতে গিয়ে তিন বয়ঃজেষ্ঠকে কান ধরে দাঁড় করিয়ে রাখার ঘটনায় ইতোমধ্যে প্রত্যাহার করা হয়েছে সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসানকে। তার বিরুদ্ধে তদন্ত চলছে বলে জানিয়েছেন জনপ্রশাসন সচিব। যশোরের জেলা প্রশাসক ইতিমধ্যে অভিযোগের তদন্ত শুরু করেছেন। বিসিএস ৩৪ ব্যাচের ওই নারী কর্মকর্তাকে নিয়ে এখনো সামাজিক যোগাযোগ মাধ্যমে সমালোচনা থেমে নেই, হচ্ছে নানান ট্রল। অনেকেই তার কঠোর শাস্তির দাবি জানিয়ে ফেসবুকে স্টাটার্সও দিচ্ছেন।
তবে সবকিছুকে ছাপিয়ে ওই নারী কর্মকর্তাকে রীতিমতো ধর্ষণের হুমকি দিয়ে নতুন আলোচনা শুরু করেছেন ডাচবাংলা ব্যাংকের রিজিওনাল ম্যানেজার জাফর আহমেদ। ফেসবুকে তিনি এক পোস্টে কমেন্ট করতে গিয়ে ওই নারী কর্মকর্তাকে ধর্ষণের হুমকি দেন। তিনি লিখেছেন, ‘তাকে (এসিল্যান্ড) কোয়ারান্টাইনে রেখে ধর্ষণ করে মেরে ফেলা উচিত।’ পাশাপাশি ইংরেজিতে তিনি কিছু অকথ্য ভাষা ব্যবহার করেন। একইসঙ্গে ওই নারী এসিল্যান্ডকে নিশ্চিতভাবে উচ্চমানসম্পন্ন আওয়ামী সরকারি কর্মকর্তা বলেও দাবি করেন।
ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (ডিবি) উত্তর বিভাগের অতিরিক্ত উপ-কমিশনার মো. শাহজাহান বলেন, অভিযুক্ত জাফর আহমেদকে যাত্রাবাড়ী এলাকা থেকে রবিবার দুপুরের দিকে গ্রেফতার করা হয়েছে। এরপরই তাকে যশোরে পাঠিয়ে দেওয়া হয়েছে। সেখানকার আদালতে তাকে উপস্থাপন করা হবে।
মনিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিকুল ইসলাম বলেছেন, ফেসবুকে আপত্তিকর পোস্ট দেওয়ায় সাইয়েমা হাসান রবিবারই বাদী হয়ে যশোরের মনিরামপুরে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন। ওই মামলায় জাফর আহমেদকে তিনি আসামি করেছেন। এই মামলায় তাকে গ্রেফতার দেখানো হবে।
এদিকে সহকারী কমিশনারের (ভূমি) কার্যালয়ের ওয়েবসাইট হ্যাক করার অপরাধে আরেকটি মামলা হয়েছে। মামলার বাদী মণিরামপুরের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি অফিসের সহকারী প্রোগামার প্রহলাপ দেবনাথ। সরকারি এই ওয়েব পোর্টালটি হ্যাক করে ঢুকে সেখানকার কাভার ফটো বদলে বৃদ্ধ ভ্যানচালকদের কান ধরে দাঁড় করিয়ে সাজা দেয়ার ছবি সহকারী কমিশনার (ভূমি) সাইয়েমা হাসান তুলছেন এমন ছবি যুক্ত করা হয়। এই মামলাটিও ডিজিটাল সিকিউরিটি আইনে করা হয়েছে। মামলা আসামি অজ্ঞাত।
-জেডসি
- দেম্বেলের হ্যাটট্রিকে ফ্রান্স গ্রুপ চ্যাম্পিয়ন
- যেমন জীবনসঙ্গী চান অভিনেত্রী তটিনী
- ইতিহাস গড়ে প্রথমবার নকআউটে কেপ ভার্দে
- স্বর্ণের দামে বড় লাফ, ভরিতে বাড়ল ৫৪৮২
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৯২০, নিখোঁজ ৫০ হাজারের বেশি
- ইতালিতে নারী ও শিশুসহ তিন বাংলাদেশি খুন, গুরুতর আহত একজন
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- চীন সফর শেষে দেশে ফিরলেন প্রধানমন্ত্রী
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- হজ শেষে ফিরেছেন ৬৬১৭৪ বাংলাদেশি, মৃত্যু ৫৫
- ভেনেজুয়েলার ধ্বংসস্তূপ থেকে অলৌকিকভাবে উদ্ধার জীবিত নারী!
- স্বজনের অপেক্ষায় তোসিফ, ঠাঁই মিলল সরকারি আশ্রয়কেন্দ্রে
- দেশে হাম আক্রান্ত হয়ে শিশু মৃত্যু ৭০০ ছাড়ালো
- ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা বেড়ে ২৩৫, আহত ৪৩০০
- নকআউটে প্রতিপক্ষ হিসেবে কোন দলকে পেল ব্রাজিল, খেলা কবে?
- সন্তানকে নিয়ে ইইউ বৈঠকে সুইডিশ মন্ত্রী, গড়লেন নজির
- সন্ধ্যার মধ্যে যেসব অঞ্চলে ঝড়সহ বজ্রবৃষ্টির শঙ্কা
- রেকর্ড গরমে ইউরোপে মৃত্যু বাড়ছে, জনজীবন স্থবির
- স্বস্তি নেই, বেশিরভাগ নিত্যপণ্যের দাম অপরিবর্তিত
- নারী টি-২০ বিশ্বকাপ: ভারতের কাছে বাংলাদেশের হার
- আজ পবিত্র আশুরা, মহররম মাসের ১০ তারিখ
- শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান
- জার্মানির বিপক্ষে ঐতিহাসিক জয়ে নকআউটে ইকুয়েডর
- গ্রুপসেরা হওয়ার লক্ষ্যে রাতে এমবাপ্পে-হাল্যান্ড লড়াই


