সেমিতে খেলা হলো না বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:২২ এএম, ৩০ জানুয়ারি ২০২২ রবিবার
ফাইল ছবি
শিরোপা ধরে রাখার সম্ভাবনা মুছে গেল বাংলাদেশের। গত অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে চ্যাম্পিয়ন ছিল টাইগার যুবারা। এবারও আশা ছিল তেমন কিছুর। কিন্তু কোয়ার্টার ফাইনালে ভারতের কাছে হেরে হয়েছে স্বপ্নভঙ্গ। বিশ্ব চ্যাম্পিয়ন তকমা আর থাকছে না বাংলাদেশের যুবাদের।
শনিবার অ্যান্টিগায় রাকিবুল হাসানের দল ম্যাচ হেরেছে ৫ উইকেটের ব্যবধানে। আগে ব্যাট করে ১১১ রানে অল আউট হয়ে যায় বাংলাদেশ। জবাব দিতে নেমে ১১৫ বল হাতে রেখেই লক্ষ্যে পৌঁছে যায় ভারত অনূর্ধ্ব-১৯ দল।
বাংলাদেশকে জবাব দিতে নেমে শুরুতে একটু বিপদেই পড়েছিল ভারত। ৩ বলে ০ রান করে তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ তুলে দেন হারনর সিং। এরপর দলের হাল ধরেন শেখ রশিদ ও আঙ্কিস রাঘুবংশী। দুজন মিলে গড়েন ৭০ রানের জুটি।
৫৯ বলে ২৬ রান করা শেখ রশিদকে রিপন মণ্ডল সাজঘরে ফেরালে এই জুটি ভেঙে যায়। এরপর রাঘুবংশীর সঙ্গী হন অধিনায়ক ইয়াশ ঢুল। কিছুক্ষণ পর ৬৫ বলে ৪৪ রান করা রাজবংশীও শিকার হন রিপনের।
আরও দ্রুত দুই উইকেট নিয়ে নেন তিনি। ম্যাচে ফেরার বার্তাই যেন দেয় বাংলাদেশ। কিন্তু লক্ষ্যটা এতই কম, বেশি কিছু করার ছিল না বোলারদের। ২৬ বলে ২০ রান করে অপরাজিত থেকে দলকে লক্ষ্যে পৌঁছে দেন ভারতীয় অধিনায়ক ঢুল।
টস হেরে ব্যাট করতে নেমে মাত্র ৩ রানেই প্রথম উইকেট হারায় বাংলাদেশ। রাবি কুমারের বলে বোল্ড হয়ে ৪ বলে ২ রান করে আউট হন মাহফিজুল ইসলাম।
১৭ বলে ১ রান করেন আরেক ওপেনার ইফতেখার আহমেদ। ১৯ বলে ৭ রান করে আউট হন প্রান্তিক নওরোজ নাবিলও। মাঝে কিছুক্ষণ ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন আইচ মোল্লা। কিন্তু ৪৮ বলে ১৭ রান করে রান আউট হন তিনি। ৫৬ রানেই ৭ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশের যুবারা।
এরপর টাইগার যুবাদের পথ দেখাচ্ছিলেন মেহরব ও আশিকুর। দুজন মিলে গড়ে তুলেন ৫১ রানের জুটি। কিন্তু ৪৮ বলে ৩০ রান করেই ডাউন দ্য উইকেটে এসে খেলতে যান মেহরব। স্টাম্পিংয়ের সুযোগ মিস করেননি উইকেটরক্ষক বানা।
২৯ বলে ১৬ রান করে রান আউট হন আশিকুরও। বাংলাদেশের ইনিংসটাও আর লম্বা হয়নি, থামতে হয় ১১১ রানে। ভারতের পক্ষে ৩ উইকেট নেন রাবি কুমার। ৭ ওভারে মাত্র ১৪ রান দেন তিনি।
কোয়ার্টার ফাইনালে হারলেও বিশ্বকাপ শেষ হচ্ছে না এখানেই। আরেক কোয়ার্টার ফাইনালে অস্ট্রেলিয়ার কাছে হেরেছে পাকিস্তান। তাদের বিপক্ষে ৩১ জানুয়ারি সুপার লিগ প্লে অফ সেমিতে লড়বে বাংলাদেশের যুবারা।
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- নতুন লুকে অভিনেত্রী সাদিয়া আয়মান, ভক্তদের ব্যাপক উচ্ছাস
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- ১০ জেলা সদর হাসপাতালে আইসিইউ চালু হচ্ছে কাল
- নেইমারকে ছাড়াই মরক্কো অভিযানে নামবে ব্রাজিল
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- রাতের মধ্যে ঢাকাসহ ১৭ অঞ্চলে ঝড়ের আভাস
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী











