সেমিফাইনালের স্বপ্নভঙ্গ বাংলাদেশের
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ এএম, ২৩ জুন ২০২৪ রবিবার
সংগৃহীত ছবি
বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের বিপক্ষে সিরিজ হারের পর ব্যাপক সমালোচনার শিকার হয়েছিল টিম টাইগার্স। তবে সবকিছুকে পিছনে ফেলে গ্রুপ পর্বে তিন ম্যাচ জিতে সুপার এইট নিশ্চিত করেছিল বাংলাদেশ। এরপরই বাংলাদেশের সমর্থকরা স্বপ্ন দেখতে শুরু করেছিল সেমিফাইনাল খেলার।
তবে সুপার এইটে অস্ট্রেলিয়ার পর, ভারত পরীক্ষাতেও পাশ করতে পারেনি টাইগাররা। দ্বিতীয় ম্যাচে ভারতের কাছে ৫০ রানে হেরে সেমিফাইনালের স্বপ্নভঙ্গ হয়েছে বাংলাদেশের।
শনিবার (২২ জুন) আগে ব্যাট করে বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দেয় ভারত। জবাব দিতে নেমে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে বাংলাদেশ। এতে রানের ৫০ জয় পায় ভারত।
বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো শুরু করে তানজিদ তামিম এবং লিটন দাস। দুজনের ব্যাট থেকে আসে ৩৫ রান। তবে ইনিংস বড় করতে পারেননি লিটন। ১০ বলে ১৩ রান করে ক্যাচ আউট হন এই টাইগার ওপেনার।
তিনে ব্যাট করতে নেমে তামিমকে সঙ্গে দলের হাল ধরেন নাজমুল হাসান শান্ত। লিটনের বিদায়ের পর দলের হাল ধরার চেষ্টা করেন তানজিদ তামিম। তবে ইনিংস বড় করতে পারেননি এই তরুণ ব্যাটারও। ৩১ বলে ২৯ রান করে কুলদ্বীপ যাদবের বলে লেগ বিফোরের ফাঁদে পড়েন তিনি।
এদিন ইনিংস বড় করতে পারেননি হৃদয়ও। ৬ বলে ৪ রান করেন এই ডান হাতি ব্যাটার। ৭ বলে ১১ রান করে ফেরেন সাকিবও। তবে এক প্রান্ত আগলে রাখেন শান্ত। তবে ফিফটি পাননি তিনি। ৩২ বলে ৪০ রান করে বাউন্ডারি লাইনে ধরা পড়েন শান্ত।
এরপর জাকের আলী ১ রান আউট হলে পিচে এসে ব্যাট চালাতে থাকেন রিশাদ হোসেন। তাকে সঙ্গ দেন রিয়াদ। ৯ বলে ২৪ রানের ক্যামিও ইনিংস খেলে আউট হন রিশাদ। এতে ৬ বলে বাংলাদেশের লক্ষ্য দাঁড়ায় রান।
শেষ পর্যন্ত শেখ মাহেদীর ৫ রান এবং মাহমুদউল্লাহ রিয়াদের ১৫ বলে ১৩ রানের ইনিংসে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৬ রান তুলতে পারে বাংলাদেশ। এতে রানের ৫০ জয় পায় ভারত।
ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট শিকার করেন কুলদ্বীপ যাদব। এ ছাড়া জাসপ্রিত বুমরাহ এবং আর্শদ্বীপ সিং দুটি , হার্দিক পান্ডিয়া নেন এক উইকেট।
এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে শুরু থেকেই টাইগার বোলারদের উপর চড়াও হয় রোহিত এবং কোহলি। তবে ইনিংস ড় করতে পারেননি রোহিত। ১১ বলে ২৩ রান করে সাকিবের প্রথম শিকার হন তিনি। রোহিত আউট হলেও ব্যাট চালাতে থাকেন কোহলি।
৯তম ওভারে তানজিম সাকিবের হাতে বল তুলে দেন শান্ত। অধিনায়কের ভরসার প্রতিদানও দিয়েছেন সাকিব। ওভারের প্রথম বলে কোহলিকে বোল্ড আউট করেন তিনি। ২৮ বলে ৩৭ রান করে কোহলি আউট হলে পিচে এসেই ছক্কা হাঁকান সূর্যকুমার যাদব। তবে পরের বলেই এই মারকুটে ব্যাটারকে ফিরিয়ে দ্বিতীয় উইকেট তুলে নেন জুনিয়র সাকিব।
কিন্ত এক প্রান্ত আগলে রাখেন পান্থ। মারকুটে মেজাজে রান তুলতে থাকেন এই বাঁহাতি ব্যাটার। তবে ১২তম ওভারে রিশাদের বলে ক্যাচ আউট হন পান্থ।
এরপর ভারত শিবিরে হাল ধরেন শিভাম ডুবে এবং হার্দিক পান্ডিয়া। দুজনের ব্যাটে করে বড় সংগ্রহের দিকে এগোতে থাকে ভারত। তবে ১৮তম ওভারে রিশাদের বলে বোল্ড আউট হন ডুবে। ২৪ বলে ৩৪ রানের ক্যামিও ইনিংস খেলেন তিনি।
শেষ পর্যন্ত হার্দিক পান্ডিয়ার ২৭ বলের অপরাজিত ৫০ রানের ইনিংসে ভর করে ৫ উইকেট হারিয়ে ১৯৬ রানের বড় পুঁজি পায় ভারত। সেমিফাইনালের আশা বাঁচিয়ে রাখতে হলে বাংলাদেশকে করতে হবে ১৯৭ রান।
- হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী
- বিশ্ববাজারে স্বর্ণের দামে ব্যাপক পতন
- রাজধানীজুড়ে মশার দাপট, ডেঙ্গু ঝুঁকিতে ডিএসসিসির ৬৩ ওয়ার্ড
- টেলিভিশনে বিশ্বকাপ সম্প্রচারের স্বত্ব পেল যারা
- যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস
- পিকআপের ধাক্কায় মা-ছেলেসহ তিনজন নিহত
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩
- ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা
- অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর
- ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন
- আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা
- আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- হাম ও উপসর্গে একদিনে আরও ৪ মৃত্যু
- রামিসা হত্যা মামলা: সোহেল-স্বপ্নার ফাঁসি দাবি রাষ্ট্রপক্ষের
- যেসব জেলায় ঝড় ও বজ্রবৃষ্টি হতে পারে
- শুনানিতে সোহেল রানার স্ত্রী স্বপ্নার উদ্ভট আচরণ, পরে কান্না
- ১৪ বছরের অগাস্টিনার হত্যায় ক্ষোভে ফুঁসছে আর্জেন্টিনা
- রামিসা ধ*র্ষণ-হত্যা মামলার রায় ৭ জুন
- কুয়েত বিমানবন্দরে ড্রোন হামলায় ৪ বাংলাদেশি আহত
- যেসব নতুন নিয়ম দেখা যাবে এবারের বিশ্বকাপে
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: ১০ বছর পর বাংলাদেশ-ভারত ফাইনাল
- খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা
- ৬ নবজাতকের মৃত্যুর দায় আদ্-দ্বীন হাসপাতালের: স্বাস্থ্যমন্ত্রী
- অস্বাস্থ্যকর ঢাকার বাতাস, দূষণ তালিকায় ১১
- পিতা-মাতার সুরক্ষা আইন: বাবা-মায়ের ভরসা নাকি কাগুজে অধিকার?
- ‘বেগম’ সম্পাদক নূরজাহান বেগমের জন্মদিন আজ
- বরিশাল জাদুঘর: অবহেলায় ঝুঁকিতে দুই শতকের ঐতিহ্য











