সৈয়দপুরে এসএসসি ফলপ্রার্থী তরুণী নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ৭ ডিসেম্বর ২০২১ মঙ্গলবার
ফাইল ছবি
নীলফামারীর সৈয়দপুর উপজেলা শহর থেকে রুমাইয়া সুলতানা (১৫) নামের এক তরুণী নিখোঁজ হয়েছেন।
সে সৈয়দপুর শহরের সানফ্লাওয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে চলতি বছরের নভেম্বরে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছে।
গত ২ ডিসেম্বর থেকে রুমাইয়াকে খুঁজে পাওয়া যাচ্ছে না।
পরিবার সূত্র জানিয়েছে, রুমাইয়ার বাবা সৈয়দপুরে একটি বহুজাতিক কোম্পানিতে কর্মরত। দুই সন্তানের মধ্যে রুমাইয়া বড়।
রুমাইয়ার বাবা মো. ফারুক বলেন, আমি কারোর ক্ষতি করিনি। এলাকায় আমার কোনো শত্রুও নেই। কারা আমার মেয়েকে তুলে নিয়ে গেছে তাও জানি না।
রুমাইয়ার মা সেলিনা ইয়াসমিন বলেন, শিক্ষাপ্রতিষ্ঠান বাড়ির পাশেই। বাড়ি আর স্কুল ছাড়া আমার মেয়ে তেমন কিছুই চেনে না। গত ২ ডিসেম্বর সন্ধ্যার পর থেকেই তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। আত্মীয়-স্বজন সম্ভাব্য সব জায়গায় খুঁজেছি।
এ ঘটনায় গত ৩ ডিসেম্বর সৈয়দপুর থানায় একটি সাধারণ ডায়রি (জিডি নম্বর ১৫০) করা হয়েছে।
সৈয়দপুর সদর থানার ওসি আবুল হাসনাত জানান, বিষয়টিকে অনেক গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। দেশের সব থানায় খবর পাঠানো হয়েছে। আশা করি, দ্রুত মেয়েটিকে খুঁজে পাওয়া যাবে।
- দুপুরের মধ্যে যেসব অঞ্চলে বজ্রসহ বৃষ্টি হতে পারে
- আজ যে তিন রেকর্ড ডাকছে মেসিকে
- সম্পর্ক নতুন উচ্চতায় নিতে চায় বাংলাদেশ
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় লাফ
- কেপ ভার্দে, এবার উরুগুয়েকেও আটকে দিল
- আনোয়ার ইব্রাহিমের সঙ্গে প্রধানমন্ত্রীর একান্ত বৈঠক
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- হামের উপসর্গ নিয়ে আরও ৩ শিশুর মৃত্যু
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- আজ বাবা দিবস: ভালোবাসায় বাবাকে স্মরণের দিন
- নারী উদ্যোক্তা সেলিমা আহমাদ মারা গেছেন
- স্পেনের প্রধানমন্ত্রীর স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা
- দূষিত শহরের তালিকায় ১৩ নম্বরে ঢাকা, শীর্ষে লাহোর
- ‘২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেওয়া হবে’
- কুয়ালালামপুর বিমানবন্দরে প্রধানমন্ত্রীকে লালগালিচা সংবর্ধনা
- ডাকযোগে দেশ-বিদেশে পৌঁছাবে রাজশাহীর সিল্ক
- প্রথম বিদেশ সফরে আজ মালয়েশিয়া, এরপর চীন যাচ্ছেন প্রধানমন্ত্রী
- ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ: মাতৃস্বাস্থ্যসেবায় নতুন আশার আলো
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: ৬৮ বছরে দ্রুততম ১০০ গোলের রেকর্ড
- নারী টি-২০ বিশ্বকাপ: পাকিস্তানকে হারিয়ে ইতিহাস গড়ল টাইগ্রেসরা
- বিশ্বকাপের ১০০০তম ম্যাচে তিউনিসিয়াকে উড়িয়ে দিল জাপান
- লিবিয়া উপকূলে নারীসহ ১৫ অভিবাসীর লাশ উদ্ধার
- ‘নজরুল বর্ষ’ ঘোষণা করে গেজেট প্রকাশ
- আজ ঢাকায় বজ্রবৃষ্টির আভাস, আকাশ আংশিক মেঘলা



