ঢাকা, রবিবার ১৯, জুলাই ২০২৬ ১১:২৮:০৪ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
আগামী ৩ দিন ভারী বৃষ্টির আভাস, ৬ জেলায় বন্যার শঙ্কা মেসিকে ছাড়িয়ে বিশ্বকাপে সর্বোচ্চ গোলের রেকর্ড এখন এমবাপের গোলের বন্যার ম্যাচে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপে তৃতীয় ইংল্যান্ড কাশিমপুর মহিলা কারাগার থেকে আসামি পলায়ন, বরখাস্ত ৭ ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃত্যু বেড়ে ৫ হাজার ৬৯ ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন

সৈয়দপুরে ট্রেনের নিচে ঝাঁপ দিয়ে গৃহবধূর আত্মহত্যা

আপডেট: ০৬:২৩ এএম, ২৯ মে ২০১৫ শুক্রবার

bccnews24.com-train_84268মাজেদুল হক তানভীর, স্টাফ করেসপন্ডন্ট, উইমেননিউজ২৪.কম,সৈয়দপুর (নীলফামারী) : নীলফামারীর সৈয়দপুর উপজেলায় শুক্রবার (২৯ মে) সকাল সাড়ে ৭টায় ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়ে ডলি নামে এক গৃহবধূ (১৮)  আত্মহত্যা করেছেন। মৃত গৃহবধূ ডলি শহরের পুরাতন মুন্সীপাড়া এলাকার সাদ্দাম হোসেনের স্ত্রী। প্রত্যক্ষদর্শীরা জানায়, সকাল সাড়ে ৭টার দিকে রোবকা পরিহিত ডলি সৈয়দপুর থানা সংলগ্ন রেললাইনের পাশে বসেছিলেন। এ সময় স্টেশন থেকে ছেড়ে আসা সৈয়দপুর- রাজশাহীগামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনটি ছেড়ে আসলে ‍ট্রেনের নিচে ঝাঁপিয়ে পড়েন তিনি। পরে খবর পেয়ে রেলওয়ে থানা (জিআরপি) পুলিশ ঘটনাস্থল থেকে তার মৃতদেহ উদ্ধার করে। পারিবারিক কলহের জের ধরে ডলি আত্মহত্যা করেছেন বলে স্থানীয়দের দাবি। ২৯.০৫.২০১৫