সোশ্যাল মিডিয়ায় কুকথার শিকার মধুমিতা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ১০ ফেব্রুয়ারি ২০২১ বুধবার
ছবি: ইন্টারনেট
ভার্চুয়াল যুগে ট্রোল সংস্কৃতি রমরমা। আর এই ট্রোল সংস্কৃতির শিকার সবচেয়ে বেশি হতে হয় তারকাদের। বিশেষ করে নারী তারকারা। সোশ্যাল মিডিয়ার আড়ালে কুকথার বন্যা বইয়ে দেন অনেকে। এমনই কটাক্ষের শিকার হলেন টলিপাড়ার অভিনেত্রী মধুমিতা সরকার। ঘটনার সূত্রপাত হয় সোমবার। ফেসবুকে নিজের কিছু ছবি পোস্ট করেন মধুমিতা। এর মধ্যে একটি ছবি তিনি তুলেছিলেন টপ অ্যাঙ্গেল থেকে। পরনে ছিল হাতকাটা, ডিপ নেক টপ। আর গলায় সরু স্কার্ফ। তাতেই সুস্পষ্ট হয়ে উঠেছিল বক্ষ বিভাজিকা।
মধুমিতার এই পোস্টেই কুরুচিকর মন্তব্য করা হয়। একজন লেখেন, ‘এই ছবির জন্য পেজ আনলাইক দিলাম। দিনে দুপুরে ভয় পেয়ে গেছি।’ আরেকজনের প্রশ্ন, ‘মিডিয়াতে কাজ করছ তাও কেন এমন পোজ? আর কত প্রোডাকশন এবং ডিরেক্টরের অ্যাটেনশন লাগবে তোমার?’।
অন্য এক নেটগেরিক আবার ছবি তোলার ভঙ্গি নিয়েও কটাক্ষ করেন মধুমিতাকে। বলেন, ‘আমি ভাবলাম কেউ ফাঁসি লেগে ঝুলে পড়ে আছে, পরে দেখলাম মধুমিতা।’ টলিউডের জনপ্রিয় এই অভিনেত্রীকে যেভাবে কটাক্ষ করা হয়, তা দেখে নেট জনতার মধ্যে চলে জোর আলোচনা।
এর আগেও একাধিকবার বিভিন্ন কটাক্ষের মুখে পড়তে হয়েছে মধুমিতাকে। কখনও তাকে ব্যক্তিগত সম্পর্ক নিয়ে প্রশ্ন করা হয়, আবার কখনও অভিনেত্রীর ছবির নিচে একের পর এক অশ্লীল মন্তব্য জুড়ে দেওয়া হয়। যদিও একের পর এক সমালোচনা এবং কটাক্ষের মুখে পড়েও পাল্টা কোনো মন্তব্য করতে দেখা যায়নি মধুমিতাকে।
টলিউড থেকে বলিউড, বিভিন্ন সময়ে তারকারা নেট পাড়ার মানুষের আক্রমণের মুখে পড়েন বিভিন্নভাবে। সে কারিনা কাপুর খান হোক কিংবা ঐশ্বরিয়া রাই বচ্চন বা আলিয়া ভাট। কারিনা এবং আলিয়া তো এক নাগাড়ে নেটিজেনদের একাংশের আক্রমণের মুখে পড়ে ইনস্টাগ্রামে কমেন্ট সেকশন বন্ধই করে দেন।
তবে পোস্টে কুরুচিকর মন্তব্যে কেউ এড়িয়ে যেতে পছন্দ করেন, কেউ আবার মোক্ষম জবাব দেন। কিছুদিন আগে শ্রীলেখা মিত্র লিখেছিলেন, “আমার চোখে হারাও, ক্লিভেজ দেখার জন্য সময় পাবে।” নিজের ‘আন্ডারকাট হেয়ারস্টাইল’ নিয়ে ট্রোল হওয়ার পর জবাব দিয়েছিলেন স্বস্তিকা মুখোপাধ্যায়ও। অভিনেত্রীর আপলোড করা ছবিতে একজন লিখেছিলেন, “তোমার সেই লম্বা চুল, মুখ ভরতি হাসি দিয়ে তুমি মন জিতে নাও স্বস্তিকা। কালো বড় চুল রাখা কি তোমার একেবারেই পছন্দ নয়?” জবাবে স্বস্তিকা লিখেছিলেন, “খারাপটাই এখন চলছে। চিয়ার্স টু লুকিং ব্যাড।”
-জেডসি
- আবারও কমল স্বর্ণের দাম, আজ থেকে নতুন দর
- শিক্ষাপ্রতিষ্ঠানের জন্য জরুরি নির্দেশনা ঢাকা শিক্ষা বোর্ডের
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- বিনামূল্যে ভেরিফায়েড ব্যাজ দিচ্ছে ফেসবুক, যেভাবে পাবেন
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ভারতের নতুন শিক্ষামন্ত্রী প্রহ্লাদ জোশী
- আলোকিত মানুষ গড়ার স্বপ্নদ্রষ্টার জন্মদিন আজ
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- স্থূলতা নীরব মহামারি, প্রতিরোধে মেনে চলুন ৬ অভ্যাস
- জেনে নিন সকালে সেদ্ধ ডিম খাওয়ার উপকারিতা
- জানা গেল এসএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ
- সাগরে লঘুচাপ, সব বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত
- মো.সাহাবুদ্দিন বঙ্গভবন ছাড়ছেন আজ, চিকিৎসার জন্য যাবেন বিদেশে
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- চলন্ত ফেরি থেকে পদ্মায় ঝাঁপ দিয়ে নিখোঁজ নারী
- এবার বিশ্ববাজারে বেড়েছে সোনার দাম
- রাজধানীতে তীব্র গ্যাস সংকট, ভোগান্তি চরমে
- বিশ্বকাপের সবচেয়ে দ্রুততম খেলোয়াড় হলেন এমবাপে
- ইউরোপে ভয়াবহ দাবানল: স্পেনে ইতিহাসে প্রথমবার জরুরি অবস্থা
- বিজয়ের সিনেমা দেখতে গিয়ে নাজেহাল তৃষা কৃষ্ণান
- কাঁচামরিচের কেজি ছাড়ালো ৩০০ টাকা
- ‘মিস গ্রেট ব্রিটেন’ ফাইনালিস্ট বাংলাদেশি তানিশা
- দিনাজপুরে ৯ নারীর পুশ-ইন ঠেকাল বিজিবি, সীমান্তে উত্তেজনা
- প্রেসিডেন্টের দায়িত্বে হাফিজ উদ্দিন আহমদ, প্রজ্ঞাপন জারি
- মাঠে ফিরেই নেইমারের জোড়া গোল
- বাজারে আসার আগেই ফাঁস গুগল পিক্সেল ১১ ফোনের দাম ও ফিচার
- ফ্রান্স ও স্পেনে ভয়াবহ দাবানল,ঘর ছেড়েছে ৩ লাখ মানুষ
- সারাদেশে গ্যাস সংকট থাকবে আরও দুই সপ্তাহ
- মাঠ প্রশাসনে নারী নেতৃত্বে মাইলফলক:২০ জেলায় ডিসি,১৯১ ইউএনও
- অবশেষে ভারতের শিক্ষামন্ত্রীর পদত্যাগ










