সৌদি আরবে ঈদুল আজহা কবে, জানা যাবে কাল
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৮ পিএম, ১৬ মে ২০২৬ শনিবার
ফাইল ছবি।
সৌদি আরবে পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা আসতে পারে রোববার। দেশটির সুপ্রিম কোর্ট রোববার (১৭ মে) সন্ধ্যায় আকাশে জিলহজ মাসের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে।
সৌদি সুপ্রিম কোর্ট এক বিবৃতিতে জানিয়েছে, উম্ম আল কুরা ক্যালেন্ডার অনুযায়ী ২৯ জিলকদ অর্থাৎ ১৭ মে সন্ধ্যায় মুসলিমদের চাঁদ পর্যবেক্ষণের অনুরোধ করা হয়েছে। যদি কেউ চাঁদ দেখতে পান তাহলে দেশে গঠিত চাঁদ দেখা কমিটিকে যেন অবহিত করেন।
এদিকে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, রোববার (১৭ মে) বিশ্বের বিভিন্ন ইসলামি দেশেও জিলহজের চাঁদ দেখা যাবে বলে আশা করা যাচ্ছে।
সংস্থাটির পূর্বাভাস অনুযায়ী, পূর্ব এশিয়া, দক্ষিণ আফ্রিকা ও দক্ষিণ আমেরিকার কিছু অংশে টেলিস্কোপের মাধ্যমে চাঁদ দেখা যেতে পারে। এছাড়া মধ্য ও পশ্চিম এশিয়া, উত্তর আফ্রিকা এবং আমেরিকার বেশিরভাগ অঞ্চলে খালি চোখেও চাঁদ দেখা সম্ভব হতে পারে।
আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্রের পরিচালক মোহাম্মদ শওকাত ওদেহ জানিয়েছেন, জ্যোতির্বিদ্যার হিসাব অনুযায়ী সোমবার (১৮ মে) জিলহজ মাসের প্রথম দিন হওয়ার সম্ভাবনা রয়েছে। সে হিসেবে বুধবার (২৭ মে) অধিকাংশ ইসলামি দেশে ঈদুল আজহা উদযাপিত হতে পারে।
তিনি আরো জানান, বিভিন্ন শহরে চাঁদ দেখার পরিস্থিতি ভিন্ন হতে পারে। আবুধাবিতে সূর্যাস্তের ৫৮ মিনিট পর চাঁদ অস্ত যাবে এবং তখন চাঁদের বয়স হবে ১৮ ঘণ্টা ৪৫ মিনিট। অন্যদিকে মক্কায় সূর্যাস্তের ৫৮ মিনিট পর পর্যন্ত চাঁদ দেখা যেতে পারে।
কেন্দ্রটি আরো জানিয়েছে, অনুকূল আবহাওয়ায় আম্মান, জেরুজালেম, কায়রো ও রাবাতে খালি চোখে চাঁদ দেখা সহজ হতে পারে।
ওদেহ বলেন, জিলহজের চাঁদ দেখা নিশ্চিত হওয়ার ওপরই ঈদুল আজহার তারিখ নির্ভর করবে। যদি রোববার (১৬ মে) সন্ধ্যায় চাঁদ দেখা যায়, তবে সোমবার (১৭ মে) থেকে জিলহজ মাস শুরু হবে এবং বুধবার (২৭ মে) ঈদুল আজহা পালিত হবে। আর চাঁদ দেখা না গেলে মাসের শুরু ও ঈদের তারিখ একদিন পিছিয়ে যাবে। সেক্ষেত্রে ঈদুল আজহা পালিত হবে বৃহস্পতিবার (২৮ মে)।
সূত্র: গালফ নিউজ
- তৃণমূলে স্তন ক্যানসার স্ক্রিনিংয়ের উদ্যোগ
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক
- প্রথম নারী প্রধান তথ্য কমিশনার অধ্যাপক নাহরিন
- সকালে উঠে নাশতা তৈরি করি, বাসন ধুই: জাপানের প্রধানমন্ত্রী
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- বাঙালি মহীয়সী নারী ইলা মিত্রের জন্মদিন আজ
- অনুমোদন ছাড়াই চলছিল ইনানীর রিসোর্ট টুপটুপ
- ঢাকায় বৃষ্টি ঝরবে কিনা, জানাল আবহাওয়া অধিদফতর
- বায়ুদূষণে বিশ্বে ষষ্ঠ ঢাকা, বাতাস অস্বাস্থ্যকর
- কলকাতায় পূজামণ্ডপ ভেঙে ১৩ নারীসহ ১৯ জনের প্রাণহানী
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছোটগল্প ‘সা র স’ : আইরীন নিয়াজী মান্না
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- ডেপুটি অ্যাটর্নি জেনারেল শিউলি খানমের পদত্যাগ
- আজ মহাসপ্তমী
- ইনানী রিসোর্টে আগুন: নিহতদের ৬ জনের পরিচয় মিলেছে
- বিশ্বমঞ্চে স্বীকৃতি পেল নারী শ্রমিকদের কারখানা
- মুগ্ধতা ছড়াচ্ছে ভূতিয়ার বিলের ‘পদ্ম-শাপলা’
- হাসপাতালে ডাক্তারের ধূমপান, বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর
- ছদ্মনামে লিখে সাহিত্য পুরস্কার জিতলেন ইসাবেল আলেন্দে
- পূজায় লোভনীয় নানা পদ
- পূজায় অসুস্থতা এড়াতে যে বিষয়গুলোতে সতর্ক থাকবেন
- আজ খোলা থাকবে সব ব্যাংক
- যোগদানের পাঁচ দিনের মাথায় প্রেস সচিব কেটিকে বরখাস্ত করলেন ট্রাম্প
- কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের প্রাণহানী
- সাবিলা নূরের ৭ বছরের সংসার ভাঙনের গুঞ্জন!
- নরসিংদীতে শিয়ালের কামড়ে আহত ১০
- পশ্চিম তীরে গিয়ে বেদম মারধরের শিকার মার্কিন সাংবাদিক











