ঢাকা, শনিবার ০৬, জুন ২০২৬ ৯:৫৭:৩১ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
হাম ও উপসর্গে ৫ শিশুর প্রাণহানী যুক্তরাষ্ট্রের ভিসায় নতুন নিয়ম: যে নির্দেশনা দিলো ঢাকার দূতাবাস খেলাপি ঋণ অর্থনীতিকে প্রচণ্ড চাপে ফেলছে: ড. ফাহমিদা বাস-অটোভ্যান সংঘর্ষে স্বামী-স্ত্রীসহ নিহত ৩ ফ্রেঞ্চ ওপেনে ইতিহাস গড়ার পথে খয়ালিনস্কা অবশেষে ‘খোঁজ’ মিলল দুবাই রাজপরিবারের সাবেক পুত্রবধূর ঈদ-পরবর্তী স্বস্তি, তবু মাছের বাজারে আগুন আজ দেশের ৮ বিভাগেই বজ্রবৃষ্টির সম্ভাবনা আবারও দৌলতদিয়া ফেরিঘাটে যাত্রীবাহী বাস ডুবি

সৌদি আরবে রোজা শুরু

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ০১:০৪ পিএম, ১ মার্চ ২০২৫ শনিবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

সৌদি আরবে পবিত্র রমজান মাসের চাঁদ দেখা গেছে। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চাঁদ দেখা যাওয়ায় দেশটিতে আজ থেকে রোজা শুরু হয়েছে।

সৌদি আরবের বিভিন্ন পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য থেকে পবিত্র রমজান মাসের চাঁদ দেখার প্রস্তুতি গ্রহণ করা হয়। যার মধ্যে সুদাইর এবং তুমাইর অঞ্চল অন্তর্ভুক্ত ছিল। 

এর আগে বৃহস্পতিবার সৌদি আরবের সুপ্রিম কোর্ট দেশটির সকল নাগরিকদের শুক্রবার বিকালে রমজান মাসের চাঁদ দেখার আহ্বান জানায়। 

রমজান হল হিজরি সনের নবমতম মাস। হিজরি সনে বছর হয় ৩৫৪ বা ৩৫৫ দিনে। রমজানে রোজা রাখা ইসলাম ধর্মের পাঁচটি স্তম্ভের একটি এবং এটি সকল সুস্থ মুসলিমের জন্য বাধ্যতামূলক। তবে ছোট শিশু, অসুস্থ ব্যক্তি, ভ্রমণকারী, গর্ভবতী, দুধপান করানো বা ঋতুমতী নারীদের  রোজা না রাখার ব্যাপার শিথিলতা রয়েছে। 

এদিকে সৌদি আরবের পাশাপাশি ইন্দোনেশিয়া, আরব আমিরাতেও আজ থেকে রোজা শুরু হয়েছে। তবে, মালয়েশিয়া ও ব্রুনাইয় চাঁদ দেখা না যাওয়ায় আগামী ২ মার্চ রোববার থেকে এসব দেশে পবিত্র রোজা শুরু হবে।