সৌদি যুবরাজের বিরুদ্ধে প্রিন্সেস বাসমাহকে অপহরণের অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০২:৫৩ পিএম, ২৩ মার্চ ২০২০ সোমবার
ছবি: ইন্টারনেট
সৌদি যুবরাজ মোহাম্মাদ বিন সালমান তার চাচাতো বোন প্রিন্সেস বাসমাহ বিনতে সৌদ বিন আব্দুলআজিজকে অপহরণ করেছেন বলে খবর পাওয়া গেছে। এক বছরেরও বেশি সময় আগে রাজপরিবারে নিজের সমালোচকদের বিরুদ্ধে বিন সালমান যে ধরপাকড় অভিযান শুরু করেছিলেন তখন থেকে বাসমাহ নিখোঁজ ছিলেন।
স্পেন থেকে প্রকাশিত ‘এবিসি’ পত্রিকা জানিয়েছে, রাজপরিবারের সমালোচক হিসেবে পরিচিত নারীবাদী আন্দোলনকারী বাসমাহকে গত বছরের ফেব্রুয়ারি মাসে অপহরণ করার পর থেকে তিনি সৌদি আরবের আল-হায়ার কারাগারে বন্দি রয়েছেন।
পত্রিকাটি সিসিটিভি ক্যামেরায় ধারণ করা একটি ভিডিও ফুটেজ প্রকাশ করেছে যা দৃশ্যত জেদ্দায় বাসমাহ’র প্রাসাদের একটি লিফটের বাইরে বসানো ছিল। ২০১৯ সালের ২৮ ফেব্রুয়ারি ধারণ করা ভিডিওতে দেখা যাচ্ছে, আটজন পুরুষের একটি দল বাসমাহ’র প্রাসাদে হানা দিয়েছে এবং তারা সিসিটিভি ক্যামেরার অস্তিত্ব টের পেয়ে এসব ক্যামেরা ঢেকে ফেলার বা অকার্যকর করে ফেলার চেষ্টা করছে।
পত্রিকাটি জানিয়েছে, গত বছরের ফেব্রুয়ারি থেকে বাসমাহকে আল-হায়ার কারাগারের ১০৮ নম্বর সেলে আটক রাখা হয়েছে। পরিবারের সদস্যরা সপ্তাহে একবার তার সঙ্গে দেখা করতে পারেন।তবে তাকে কবে মুক্তি দেয়া হতে পারে পরিবারের সদস্যরা তা জানেন না।
৫৬ বছর বয়সি প্রিন্সেস বাসমাহ তার মেয়েকে নিয়ে দেশ থেকে পালিয়ে যেতে পারেন বলে সন্দেহ হওয়ার কারণে যুবরাজ সালমান তাকে অপহরণ করেন।তিনি চিকিৎসার উদ্দেশ্যে সুইজারল্যান্ড যাওয়ার চেষ্টা করছিলেন বলে ‘এবিসি’ পত্রিকা জানিয়েছে।
-জেডসি
- যুক্তরাষ্ট্রে তীব্র দাবদাহে অন্তত ২৫ জনের মৃত্যু
- অবসরের ঘোষণা দিলেন নেইমার
- ব্রাজিলের খেলা দেখে নারী সমর্থকের বমি, অতঃপর...
- কক্সবাজারে পাহাড় ধসে নারী-শিশুসহ ৯ জনের মৃত্যু
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- বিশ্বে ১০ লাখ নতুন ধনকুবের
- গুগল ম্যাপসে খাবার অর্ডার করা যাবে
- স্ট্রোক নাকি সাধারণ জ্ঞান হারানো, বুঝবেন যেভাবে
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- র্যাগিংয়ে জাবিতে ১২ শিক্ষার্থী সাময়িক বহিষ্কার
- দেশের ৯ অঞ্চলে ঝোড়ো হাওয়া-বজ্রবৃষ্টির সতর্কতা
- ছোট গল্প: নিঃ শ ব্দ ছা দে র কা ন্না
- শুভ জন্মদিন কমরেড ক্লারা জেটকিন
- হামে আরো ৭ শিশুর প্রাণহানি, আক্রান্ত ১০৩১
- ভেনেজুয়েলায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ৩ হাজার ছুঁইছুঁই
- আজ আমির খানের বিয়ে, অতিথি দুই প্রাক্তন স্ত্রী
- অসুস্থ শবনম মুশতারীর খোঁজ নিলেন মন্ত্রী-প্রতিমন্ত্রী
- মহিলা বিষয়ক অধিদফতরে ৭৩১ জনের বিশাল নিয়োগ
- কোয়ার্টার ফাইনালে ফ্রান্স
- কানাডাকে উড়িয়ে প্রথম দল হিসেবে কোয়ার্টার ফাইনালে মরক্কো
- ব্যানার-বিলবোর্ডে প্রধানমন্ত্রীর ছবি ব্যবহার নিষিদ্ধ
- ব্রাজিলকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে নরওয়ে
- মেক্সিকোকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ড
- সিঁড়ি থেকে পড়ে শিশুর মৃত্যু
- জুলাই আন্দোলন নিয়ে মন্তব্যে ছয়জনের বিরুদ্ধে জিডি
- ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের শীর্ষে নয়া দিল্লি











