ঢাকা, বুধবার ০৮, জুলাই ২০২৬ ০:৫১:০৯ এএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বিশ্বকাপে প্রথমবার মুখোমুখি আর্জেন্টিনা-মিশর ফরাসি আদালতের রায়: নির্বাচনে লড়ার সুযোগ পাচ্ছেন পেন ৪ বিভাগে অতি ভারী বৃষ্টির আভাস, ১৭ নদীবন্দরে সতর্কতা বান্দরবানের সব পর্যটন কেন্দ্র ঘোষণা ভেনেজুয়েলায় ভূমিকম্পে মৃতের সংখ্যা ৩৫০০ ছাড়িয়েছে যুক্তরাষ্ট্রকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে বেলজিয়াম বিশ্বকাপ থেকে রোনালদোর বিদায় পর্তুগালকে বিদায় করে কোয়ার্টার ফাইনালে স্পেন

সৌদির তেল স্থাপনাতে ড্রোন হামলায় ইরান জড়িত: কেলি

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৫৩ এএম, ১৯ ফেব্রুয়ারি ২০২০ বুধবার

ছবি: ইন্টারনেট

ছবি: ইন্টারনেট

সৌদি আরবের দুইটি তেল স্থাপনায় ইয়েমেনের ড্রোন হামলায় ইরান জড়িত ছিল বলে দাবি করেছেন জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের স্থায়ী প্রতিনিধি কেলি ক্র্যাফ্ট।

মঙ্গলবার নিরাপত্তা পরিষদের এক বৈঠকে এই দাবি করেন তিনি।  

ইরানের বিরুদ্ধে ধারাবাহিক অভিযোগ উত্থাপনের অংশ হিসেবে তিনি আরো বলেন, ইরান ইয়েমেনের হুথি যোদ্ধাদের কাছে অস্ত্র পাঠাচ্ছে।

তিনি এমন সময় ইয়েমেনে অস্ত্র পাঠানোর দাবি করলেন যখন দারিদ্রপীড়িত এই আরব দেশটির ওপর সৌদি আরবের নেতৃত্বাধীন কয়েকটি আরব দেশ কঠোর অবরোধ আরোপ করে রেখেছে।

এর আগে সৌদি আরবের নেতৃত্বাধীন এসব আরব দেশ বিগত মাসগুলোতে ইয়েমেনে অস্ত্র পাঠানোর জন্য ইরানকে দায়ী করার বহু চেষ্টা করেছে। ইয়েমেনে আগ্রাসন চালাতে গিয়ে সৌদি আরব নিজের ব্যর্থতা ঢাকা দেয়ার জন্য এই ধরনের অভিযোগ উত্থাপন করে আসছে মনে করে ইরান।

ইয়েমেনের ওপর গত প্রায় পাঁচ বছরের পাশবিক সৌদি আগ্রাসনের জবাব দিতে গত বছরের ১৪ সেপ্টেম্বর ইয়েমেনের সেনাবাহিনী ও গণবাহিনী সৌদি আরবের দুইটি তেল স্থাপনায় ড্রোন হামলা চালায়। ওই হামলার পরপরই যুক্তরাষ্ট্র ও সৌদি আরব এর জন্য ইরানকে দায়ী করে, যদিও এখন পর্যন্ত এই দাবির পক্ষে তারা কোনো প্রমাণ তুলে ধরতে পারেনি।

-জেডসি