সৌরভের রাজনীতিতে আসার বিষয়ে যা বললেন তার স্ত্রী
অনলাইন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৯ এএম, ৯ মে ২০২২ সোমবার
ফাইল ছবি
রাজনীতিতে এলে সৌরভ ভালো কাজই করবেন। বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গাঙ্গুলী রাজনীতিতে আসার সম্ভাবনা নিয়ে এমনই মন্তব্য করলেন তার স্ত্রী ডোনা গাঙ্গুলী। তাদের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর অমিত শাহের নৈশভোজের পরদিন শনিবার সৌরভের রাজনীতিতে আসা প্রসঙ্গে ডোনার এমন মন্তব্যে স্বাভাবিকভাবেই জল্পনা বেড়েছে।
শনিবার (৭ মে) ইএম বাইপাসের কাছে একটি অনুষ্ঠানে এসেছিলেন ডোনা। সেখানে তিনি বলেন, জল্পনা করাই তো মানুষের কাজ। যদি কোনো খবর থাকে তবে তা সবাই জানতে পারবেন।
রাজ্যে দু’দিনের সফরে এসে শেষ দিন শুক্রবার রাতে বীরেন রায় রোডের সৌরভের বাড়িতে নৈশভোজ সারেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী। তার সঙ্গে ছিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী, বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদাররা।
তবে ডোনার দাবি, নৈশভোজে কোনো রাজনৈতিক আলোচনা হয়নি। এরপর সৌরভের রাজনীতিতে আসার জল্পনা নিয়ে ডোনার সংযুক্তি, রাজনীতিতে এলে মানুষের জন্য ভাণো কাজই করবে। তবে জানি না আসবে কি না।
অন্যদিকে, অমিত শাহের নৈশভোজের ২৪ ঘণ্টার মধ্যেই শনিবার দুপুরে একটি অনুষ্ঠানের মঞ্চে রাজ্যের মন্ত্রী ফিরহাদ হাকিমের পাশে দেখা যায সস্ত্রীক সৌরভকে। সেখানে আবার সৌরভ জানান, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী তার কাছের মানুষ।
উল্লেখ্য, ২০২১ সালের বিধানসভা ভোটের আগে সৌরভের রাজনীতিতে আসা নিয়ে একাধিকবার জল্পনা ছড়িয়েছিল। এমনকি এ-ও শোনা গিয়েছিল, বাংলায় বিজেপির ‘মুখ্যমন্ত্রীর মুখ’ হবেন তিনি। তবে নিজেই সেসব সম্ভাবনার ইতি টেনেছিলেন সৌরভ। বিধানসভা ভোটের এক বছর পর সৌরভের বাড়িতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর ঝটিকা সফরে আবারও নানা জল্পনা ডালপালা মেলেছে। যদিও এ নিয়ে বিজেপি কিংবা সৌরভের তরফে কোনো প্রতিক্রিয়া মেলেনি।
সূত্র : আনন্দবাজার
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- বাংলাদেশসহ নানা দেশে হঠাৎ ফেসবুক বন্ধ!
- আজকের বাজারদর: কমেনি স্বস্তি, চড়া দামে নিত্যপণ্য
- ৯০ শতাংশ মানুষের কাছে ‘৫-জি‘ পৌঁছে দিতে চায় সরকার
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি
- শাকিরা: বিশ্বকাপের ‘গানকন্যা’র উত্থান, রেকর্ড ও বিশ্বজয়ের গল্প
- জমকালো আয়োজনে শুরু বিশ্বকাপ ফুটবল
- আজ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু
- পেলের পরেই মোরা, মাঠে নেমেই ইতিহাসের অংশ
- থাই রাজকুমারী দেব্যাভতি মারা গেছেন
- বিশ্বকাপ উন্মাদনায় স্টেডিয়ামে মেক্সিকোর প্রেসিডেন্ট
- বাজারে দাম চড়া, ক্রেতাদের ভোগান্তি চলছেই
- জয়ে বিশ্বকাপ অভিযান শুরু দক্ষিণ কোরিয়ার
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- তিন লাল কার্ডের উদ্বোধনী ম্যাচ জিতল মেক্সিকো
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- ৮৯ দিনে হামে ৬৪৩ শিশুর প্রাণহানী
- মূল্যস্ফীতি সাড়ে ৭ শতাংশ নামিয়ে আনা প্রায় অসম্ভব: সিপিডি











