স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টা, ফুচকা বিক্রেতাকে খুঁজছে পুলিশ
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৫৫ পিএম, ২৯ জুন ২০২২ বুধবার
ফাইল ছবি
রাজবাড়ীর সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নে চতুর্থ শ্রেণির এক স্কুলছাত্রীকে ধর্ষণচেষ্টার অভিযোগে ফুসকা বিক্রেতাসহ তিনজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।
সোমবার (২৮ জুন) রাতে রাজবাড়ী সদর থানায় ওই ছাত্রীর মামা বাদী হয়ে মামলা করেন।
আসামিরা হলেন রাজবাড়ী সদর উপজেলার খানগঞ্জ ইউনিয়নের ঘুঘুশাইল গ্রামের গিয়াসউদ্দিনের ছেলে আল্লেক মল্লিক (৪২), আয়েনউদ্দিন বিশ্বাসের ছেলে মিন্টু বিশ্বাস (৩৫) ও সোরাপ মল্লিকের ছেলে আমিরুল মল্লিক (৩২)।
জানা গেছে, ঘুঘুশাইল প্রাথমিক বিদ্যালয়ের সামনে আল্লেক মল্লিক ফুচকা বিক্রি করেন। মিন্টু বিশ্বাস ও আমিরুল মল্লিকের বাড়িও ওই বিদ্যালয়ের পাশে। এই তিনজন প্রাথমিক বিদ্যালয়ের অন্যান্য ছাত্রীদের স্কুলে যাওয়া আসার পথে উত্যক্ত করেন। তাদেরকে টাকার প্রলোভন দেখিয়ে প্রতিনিয়ত অনৈতিক প্রস্তাব দেন।
গত ২২ জুন চতুর্থ শ্রেণির ওই ছাত্রীকে ফুচকা দেওয়ার প্রলোভন দেখিয়ে আল্লেক মল্লিক তার বাড়িতে নিয়ে ধর্ষণের চেষ্টা করেন। এ সময় ওই ছাত্রী চিৎকার করলে তিনি তার মুখ চেপে ধরেন। ধস্তাধস্তির এক পর্যায়ে ওই ছাত্রী চিৎকার দেয়। তখন আল্লেক মল্লিক লোকজনের ভয়ে ওই ছাত্রীকে ছেড়ে দেন। এরপর ওই ছাত্রী বাড়ি গিয়ে তার মামাকে বিষয়টি জানায়। মামলার ২ নং আসামি মিন্টু বিশ্বাস ও ৩নং আসামি আমিরুল কিছুদিন আগে ওই ছাত্রীকে ধর্ষণ চেষ্টা করেছেন।
মামলার বাদী ওই ছাত্রীর মামা জানান, তার ভাগ্নির বাবা নেই। মায়ের অন্য আরেক জনের সঙ্গে বিয়ে হয়েছে। এজন্য ছোট থেকেই সে তাদের বাড়িতে থেকে লেখাপড়া করে। অনেক দিন ধরে ওই তিনজন তার ভাগ্নিকে নানা ভাবে ধর্ষণের চেষ্টা করে আসছেন। তিনি আসামিদের বিচারের দাবি জানান।
রাজবাড়ী সদর থানার ওসি শাহাদত হোসেন বলেন, সোমবার রাতেই মামলা রেকর্ড করা হয়েছে। পুলিশ আসামিদের গ্রেপ্তারের চেষ্টা করছে।
- সৌদি আরব থেকে ফিরলেন ৬১ হাজার ৬৯৭ হাজি
- ফেসবুক থেকে আয় করতে চান, জেনে নিন কীভাবে
- দ্রুততম গোলে তুরস্ককে হারিয়ে প্যারাগুয়ের জয়
- অস্ট্রেলিয়াকে হারিয়ে নক আউট পর্বে স্বাগতিক যুক্তরাষ্ট্র
- সপ্তাহের শুরুতেই কমল স্বর্ণের দাম, ভরি কত?
- নারীর ক্ষমতায়নে বাংলাদেশ-ইউএন উইমেনের সহযোগিতার অঙ্গীকার
- টানা ৪ দিনের ছুটির সুযোগ চাকরিজীবীদের
- দুপুরের মধ্যে ৯ অঞ্চলে ঝড়ের আভাস
- ব্রাজিল হারলে মন খারাপ হয়ে যায়: হিমি
- ৬৪ সেকেন্ডেই বাজিমাত! প্যারাগুয়ের বিদ্যুৎগতির গোলে হতবাক তুরস্ক
- ঢাকার বাতাসে কিছুটা স্বস্তি, দূষণের মাত্রা ‘মাঝারি’
- সাগরকলা কেন খাবেন, জেনে নিন পুষ্টিগুণ
- জনপ্রিয় অভিনেত্রী তানিয়া বৃষ্টি ভালো আছেন
- স্কটল্যান্ডকে হারিয়ে প্রথম জয় মরক্কোর
- ব্রাজিলের দাপুটে জয়, হাইতিকে উড়িয়ে নকআউটের পথে সেলেসাও
- ট্রাম্পের মন্তব্যে ক্ষুব্ধ ইতালি, বাতিল পররাষ্ট্রমন্ত্রী
- দেশে ফিরলেন ৬০ হাজার ৫৮৮ হাজি, প্রানহাণী ৫৪
- ৪৩১ পদে নিয়োগ দেবে মুদ্রণ ও প্রকাশনা অধিদপ্তর
- ছুটির দিনেও ঢাকার বাতাস অস্বাস্থ্যকর
- ইতিহাসের পাতায় মা-ছেলের মহাকাব্য
- ব্রাজিল নাকি হাইতি জিতবে, হাঙর রিতিনিয়ার ভবিষ্যদ্বাণী
- রোহিঙ্গা প্রত্যাবাসনে কার্যকর পদক্ষেপের আহ্বান
- এবার দেশেও স্বর্ণের দামে বড় ধস
- সন্ধ্যার মধ্যে ৬০ কিমি বেগে ঝড়ের আভাস
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: সবার আগে নক-আউট পর্বে মেক্সিকো
- বাজারে স্বস্তি নেই, বাড়তি দামে হিমশিম খাচ্ছে ক্রেতা
- শিক্ষার্থীদের ইংরেজির মান নিয়ে প্রশ্ন রুমিন ফারহানার
- বদলাচ্ছে পুলিশের ইউনিফর্ম: শার্ট নীল-প্যান্ট খাকি
- মালয়েশিয়া হয়ে চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
- বিশ্বকাপে ইতিহাস গড়লেন টোরি পেনসো




