স্টর্মির মামলায় দোষী সাব্যস্ত হলেন ট্রাম্প
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৩০ এএম, ৩১ মার্চ ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলের মামলায় যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে দোষী সাব্যস্ত করে রায় দিয়েছেন নিউইয়র্কের একটি গ্র্যান্ড জুরি। এর ফলে এই প্রথম কোনো সাবেক মার্কিন প্রেসিডেন্ট ফৌজদারি মামলায় বিচারের সম্মুখীন হলেন।
বৃহস্পতিবার (৩০ মার্চ) মামলাটিতে ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়।
২০১৬ সালে প্রেসিডেন্ট নির্বাচনের আগে অবৈধ সম্পর্কের তথ্য লুকিয়ে রাখতে সাবেক পর্নো তারকা স্টর্মি ড্যানিয়েলকে বিপুল পরিমাণ অর্থ দেওয়ার অভিযোগ উঠেছিল ট্রাম্পের বিরুদ্ধে। সেই অভিযোগে ট্রাম্পকে দোষী সাব্যস্ত করা হয়েছে। দীর্ঘ তদন্ত শেষে বিচারকের একটি বোর্ড ট্রাম্পকে ফৌজদারি অভিযোগে অভিযুক্ত করার পক্ষে ভোট দেয়।
বিষয়টি নিশ্চিত করে ম্যানহাটন ডিস্ট্রিক্ট অ্যাটর্নি অফিসের একজন মুখপাত্র বলেন, আশা করা হচ্ছে আগামী সপ্তাহের মধ্যে ট্রাম্প আত্মসমর্পণ করবেন।
মামলার বাদি স্টর্মি ড্যানিয়েল জানান, সম্পর্ক নিয়ে মুখ না খুলতে ট্রাম্পের সাবেক আইনজীবী মাইকেল কোহেন তাকে এক লাখ ৩০ হাজার ডলার দিয়েছিলেন।
অন্যদিকে সম্পর্কের বিষয়টি বরাবরই অস্বীকার করে আসছিলেন ট্রাম্প। তার দাবি, রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত হয়ে তার বিরুদ্ধে মামলাটি করা হয়েছে।
এর আগে, ডোনাল্ড ট্রাম্প নিজেই শঙ্কা প্রকাশ করেছিলেন যে, তিনি গ্রেপ্তার হতে পারেন। গত ১৮ মার্চ নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে একটি পোস্টে তিনি তার সমর্থকদের প্রতিবাদের আহ্বান জানান। সূত্র : গার্ডিয়ান, সিএনএন
- আজ রাতে জার্মানির মুখোমুখি হচ্ছে ক্ষুদ্র দ্বীপরাষ্ট্র কুরাসাও
- ঢাকার বাতাসে সুখবর, দূষণের শীর্ষে বাগদাদ
- নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী
- হামের উপসর্গে আরও ৪ শিশুর মৃত্যু
- কনোলির বিধ্বংসী ইনিংসে অস্ট্রেলিয়ার নাটকীয় জয়
- রেকর্ড গড়া জয়ে বিশ্বকাপ অভিযান শুরু বাংলাদেশের
- এইচএসসি পরীক্ষায়ও থাকছে সিসিটিভির নজরদারি
- রাজধানী ঢাকা ও আশপাশে আজ বজ্রসহ বৃষ্টির আভাস
- মিরপুর স্টেডিয়ামে খেলা উপভোগ করছেন জাইমা রহমান
- বাজেটে সরকার সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে শিক্ষাকে: শিক্ষামন্ত্রী
- অস্ট্রেলিয়ার পাঁচ শহরে মুক্তি পাচ্ছে ‘বনলতা সেন’
- বিডি-অসি সিরিজ, অস্ট্রেলিয়াকে চ্যালেঞ্জিং লক্ষ্য দিল বাংলাদেশ
- দেশজুড়ে বৃষ্টি-বজ্রবৃষ্টির পূর্বাভাস, ১০ জেলায় ঝড়ো হাওয়ার সতর্কতা
- চট্টগ্রামে মা-মেয়ের রক্তাক্ত মরদেহ উদ্ধার
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- হারলেও ব্রাজিল, জিতলেও ব্রাজিল:বুবলী
- হার এড়িয়ে বিশ্বকাপে কানাডার প্রথম পয়েন্ট
- প্যারাগুয়েকে হারিয়ে ইতিহাস গড়ল যুক্তরাষ্ট্র
- কক্সবাজারের পথে প্রধানমন্ত্রী
- হাম ও উপসর্গে আরও ৫ শিশুর প্রাণহানী
- ফিরতি ১২৭ ফ্লাইটে দেশে ফিরেছেন ৫৪ হাজার হাজি
- বার কাউন্সিলের এমসিকিউতে পাস করলেন জাইমা রহমান
- বিশ্বকাপের প্রথম ম্যাচে ব্রাজিলকে রুখে দিল মরক্কো
- শেকড়ের সন্ধানে: কুমিল্লা আমার শেকড়, আমার গর্ব
- ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী
- চ্যাটজিপিটির প্রভাবে তরুণীর মৃত্যু, ওপেনএআইয়ের বিরুদ্ধে মামলা
- শিশুশ্রম নির্মূলে বাজেটে বাড়তি বরাদ্দ চাইলেন বক্তারা
- রামিসা হত্যা: মৃত্যুদন্ডপ্রাপ্তদের আপিল গ্রহণ হাইকোর্টে
- বিশ্ববাজারে টানা দ্বিতীয় সপ্তাহে কমলো স্বর্ণের দাম
- ৮তলা থেকে পড়ে অভিনেত্রীর মৃত্যু, স্বামী রিমান্ডে






