স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাচ্ছে নতুন দুই সিনেমা
বিনোদন ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১২:৫৮ পিএম, ২ জুন ২০২৩ শুক্রবার
সংগৃহীত ছবি
স্পাইডারম্যানকে নিশ্চয়ই আর নতুন করে পরিচয় করিয়ে দিতে হবে না। কমিক বুক ইতিহাসের সর্বকালের সেরা চরিত্রগুলোর তালিকা করলে শীর্ষে থাকবে স্পাইডারম্যানের নাম। সিনেমা থেকে শুরু করে টিভি পর্দা কিংবা কমিক বুকের পাতা স্পাইডারম্যান মানেই অন্যরকম এক আলোড়ন। বাচ্চা থেকে শুরু করে বুড়ো, স্পাইডারম্যানের দর্শক সবাই।
শুক্রবার (২ জুন) বাংলাসহ ১০টি ভাষায় মুক্তি পেতে যাচ্ছে ‘স্পাইডারম্যান’ ফ্র্যাঞ্চাইজির অ্যানিমেশন সিনেমা ‘স্পাইডারম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স’। একই দিনে বাংলাদেশের স্টার সিনেপ্লেক্সে মুক্তি পাবে ছবিটি। অন্যদিকে, কোরিয়ান চলচ্চিত্রপ্রেমী দর্শকদের জন্য সুখবর হলো, এবার দেশে বসেই বড় পর্দায় দেখা যাবে কোরিয়ান ছবি। ২ জুন স্টার সিনেপ্লেক্সে মুক্তি পেতে যাচ্ছে সাম্প্রতিক আলোচিত ছবি ‘৬/৪৫’। কমেডি ঘরানার এ ছবি এরইমধ্যে বক্সঅফিস মাতিয়েছে।
স্পাইডারম্যান : অ্যাক্রস দ্য স্পাইডার ভার্স
ফিল লর্ড, ক্রিস্টোফার মিলার এবং ডেভিড ক্যালাহামের চিত্রনাট্য থেকে ছবিটি পরিচালনা করেছেন যৌথভাবে জোকিম ডস সান্তোস, কেম্প পাওয়ারস এবং জাস্টিন কে. থম্পসন। অস্কার আইজ্যাক, হেইলি স্টেইনফেল্ড, জেক জনসন, ইসা রে, ব্রায়ান টাইরি হেনরি এবং লুনা লরেন ভেলেজের সাথে শ্যামিক মুর কণ্ঠ দিয়েছেন।
মার্ভেলের কমিকস সিরিজের চরিত্র হলেও এই স্পাইডারম্যান টম হল্যান্ড নন। বরং এটি পুরোপুরি একটি কম্পিউটার অ্যানিমেটেড সিনেমা। যেখানে তরুণ স্পাইডার ম্যান কৃষ্ণাঙ্গ। এর তার চরিত্র কণ্ঠ দিয়েছেন শামিক মুর। পিটার পার্কারের ভূমিকায় কণ্ঠ দিয়েছেন মার্কিন অভিনেতা জেক জনসন। গোয়েন স্টেসির ভূমিকায় শোনা যাবে হেইলি স্টেনফিল্ডের কণ্ঠ।
আলোচিত কোরিয়ান ছবি ‘৬/৪৫’
কমেডি ঘরানার এ ছবির পরিচালক পার্ক গাইয়ু-তাই। একটি বিজয়ী লটারি টিকিটের উপর কেন্দ্র করে নির্মিত হয়েছে ছবিটি। একজন দক্ষিণ কোরিয়ার সৈন্য লটারিটি খুঁজে পেয়েছিল, কিন্তু একদিন এটি উত্তর কোরিয়ায় উড়ে যায় এবং একজন উত্তর কোরিয়ার সৈন্য খুঁজে পায়। এই সামরিক কমেডিটি দক্ষিণ কোরিয়া এবং উত্তর কোরিয়ার মধ্যে একটি এলাকায় ঘটে।
জায়গাটি ডিমিলিটারাইজড জোন নামেও পরিচিত। যদিও বাস্তবে এটি একটি উত্তেজনাপূর্ণ এলাকা। লটারি টিকেটকে ঘিরে তৈরি হয় দারুণ এক গল্প। হাস্যরসাত্মক নানা ঘটনার মধ্য দিয়ে প্রায় দুই ঘন্টাব্যাপী দর্শকদের বিনোদন দেয় ছবিটি। বক্স অফিসেও দারুণ সাফল্য পায় ছবিটি। এরইমধ্যে কোরিয়ান বেশ কিছু পুরস্কারও জিতে নিয়েছে ‘৬/৪৫’।
- কারাগারের নিরাপত্তায় যুক্ত হচ্ছে এআই প্রযুক্তি
- কৃত্রিম বুদ্ধিমত্তায় চীন এগিয়ে, বলছে মার্কিন জরিপ
- দেশের বাজারে কমল সোনার দাম, ভরিতে কত কমলো
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- ভারতে ছাত্র আন্দোলন তীব্র, সরকারের সঙ্গে বৈঠকেও মিলছে না সমাধান
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- ছাত্রী হলের টয়লেটে গোপনে ভিডিও ধারণের চেষ্টা, ক্যান্টিনকর্মী আটক
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি
- ভারতে ছাত্র আন্দোলনে সমর্থন বাড়ছে, সংসদ অচল
- টুর্নামেন্টের সেরা একাদশ ঘোষণা করেছে ফিফা
- দিল্লির আন্দোলন নিয়ে মুখ খুলে কটাক্ষের শিকার প্রীতি জিনতা
- পিরিয়ড বন্ধের আগে শরীর দেয় যেসব সংকেত, জানুন করণীয়
- মোবাইলেই শনাক্ত করুন হোটেলকক্ষের গোপন ক্যামেরা
- ৪ অঞ্চলে‘অতি ভারী’বৃষ্টির পূর্বাভাস, চট্টগ্রামে ভূমিধসের শঙ্কা
- এসএমসিতে চুক্তিভিত্তিক নিয়োগ, লাগবে স্নাতক ডিগ্রি
- চারদিন পর বন্ধ হলো কাপ্তাই বাঁধের ১৬ জলকপাট
- উত্তাল দিল্লি, বিশেষ ঘোষণা মোদির
- ভারতে শিশুদের চেয়ে গরু বেশি নিরাপদ: মেহবুবা মুফতি
- বৃষ্টিতে সরবরাহে ধাক্কা, সবজি-ডিম-মাছের বাজারে অস্বস্তি
- উজানের ঢল ও টানা বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় বন্যা
- উজানের ঢল ও ভারী বৃষ্টিতে বন্যা পরিস্থিতির অবনতি
- সরকার আন্দোলনকারী শিক্ষার্থীদের শত্রু মনে করছে: সোনিয়া গান্ধী
- টানা বৃষ্টিতে তছনছ কৃষি-অর্থনীতি










