স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় ছুরিকাঘাতে যুবক খুন
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:০৬ এএম, ১১ মে ২০২৩ বৃহস্পতিবার
সংগৃহীত ছবি
রাজধানীর চানখারপুল মোড়ে স্ত্রীকে উত্ত্যক্তের প্রতিবাদ করায় দুর্বৃত্তদের ছুরিকাঘাতে পলিন (১৯) নামে এক যুবককে হত্যা করা হয়েছে।
বুধবার (১০ মে) রাত সাড়ে ১১টার দিকে পলিনকে আহতাবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিলে রাত ১২টার দিকে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
পলিনকে হাসপাতালে নিয়ে যাওয়া বন্ধু সাকিব হাসান ও সেলিম জানান, রাত ৮টার দিকে কাজলের ভাই আব্দুল্লাহকে শহীদ মিনার এলাকায় নিয়ে যান। সেখানে পলিন, কাজলসহ আরও কয়েকজন বন্ধু ছিল। স্ত্রীকে উত্যক্ত করায় সেখানে আব্দুল্লাহকে চড়-থাপ্পড় মারে পলিন। এরপর তাকে সেখান থেকে তাড়িয়ে দেয়। পরে শহীদ মিনার এলাকায় ঘুরাঘুরি শেষে বাসায় ফেরার সময় চানখারপুলে পৌঁছালে আব্দুল্লাহ পেছন থেকে পলিনকে ছুরিকাঘাত করে। পলিন মাটিতে লুটিয়ে পড়লে আব্দুল্লাহ পালিয়ে যায়।
নিহত পলিনের আরেক বন্ধু সেলিম জানান, স্ত্রী কাজলকে উত্ত্যক্ত করায় আব্দুল্লাহ নামে এক ব্যক্তিকে চড় মারে পলিন। এরই জেরে আব্দুল্লাহ ও তার এক সহযোগী হানিফ ফ্লাইওভারের পাশে চানখারপুল মোড়ে পলিনকে এলোপাথাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্প ইনচার্জ (ইন্সপেক্টর) বাচ্চু মিয়া জানান, ঘটনাটি সম্ভবত চকবাজার থানা এলাকায় পড়েছে। বিষয়টি থানাকে অবগত করা হয়েছে।
- রামিসা হত্যা মামলার রায় উচ্চ আদালতেও বহাল থাকবে: আইনমন্ত্রী
- মাত্র ১৯ দিনে শিশু রামিসা ধর্ষণ ও হত্যা মামলার রায়
- রামিসা হত্যা: সোহেল রানা ও স্বপ্নার মৃত্যুদণ্ড
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- দীর্ঘ ছুটি শেষে আজ খুলেছে স্কুল-কলেজ
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- ঈদের আমেজ কাটেনি, ঢাকা আজও বেশ ফাঁকা
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- হজ শেষে দেশে ফিরেছেন ৩২,৮৩২ হাজি, মৃত্যু ৪৮
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- সাফ নারী চ্যাম্পিয়নশিপ: বাংলাদেশ-ভারত ফাইনাল আজ
- ঢাকায় গরম কমতে পারে, আট বিভাগে ভারী বৃষ্টি হতে পারে
- মরণোত্তর জাতিসংঘ পদকে ভূষিত বাংলাদেশের ৬ বীর
- এবার হেমোরেজিক ডেঙ্গুর প্রকোপ বাড়তে পারে: স্বাস্থ্যমন্ত্রী
- ২৫ কোটি বৃক্ষরোপণ নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী
- এইবারের চ্যাম্পিয়ন ব্রাজিল: সুমাইয়া হিমি
- দেশের বাজারে স্বর্ণের দামে বড় পতন
- ভারতের কাছে হেরে ইতিহাস গড়া হলো না বাংলাদেশের
- তপুর জোড়া গোলে বাংলাদেশের ইউরোপ জয়
- ২৪ ঘণ্টায় হাম উপসর্গে আরো ৩ জনের মৃত্যু
- প্রসঙ্গ হামের টিকা: থামছে না শিশুমৃত্যুর মিছিল
- শিশু রামিসা হত্যা মামলার রায় আজ: আদালতে সোহেল-স্বপ্না
- আজ থেকে বাড়ছে মেট্রোরেলের সময়, কোন পথে কত মিনিটি
- উত্তরায় গ্যাস লাইন লিকেজ থেকে আগুনে দগ্ধ ৩
- রামিসাকে হত্যার আগে ধর্ষণের প্রমাণ মিলেছে: বিচারক










