স্ত্রীকে বালিশ চাপা দিয়ে হত্যা, স্বামী গ্রেফতার
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১০:৪৬ পিএম, ১০ জুন ২০২০ বুধবার
গ্রেফতারকৃত মনিরুল ইসলাম
রাজশাহীর মোহনপুর থানার মুল্লাডাঙ্গি গ্রামে বালিশ চাপা দিয়ে স্ত্রী আঁখি আক্তারকে (২০) হত্যার অভিযোগে পলাতক স্বামী মনিরুল ইসলামকে (২৭) গ্রেফতার করেছে রাজশাহীর মোহনপুর থানা পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে বিশেষ অভিযান চালিয়ে তাকে আজ বুধবার গ্রেফতার করা হয়।
আজ বিকেল ৪টার দিকে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম গণমাধ্যমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, গ্রেফতারকৃত ওই ব্যক্তির নাম মনিরুল ইসলাম (২৭)। তিনি রাজশাহীর বাগমারা উপজেলার খাজাপাড়া গ্রামের আব্দুর রশীদের ছেলে।
এদিকে রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর) ইফতে খায়ের আলম গণমাধ্যমকে বলেন, গত মঙ্গলবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহীর মোহনপুর থানাধীন জাহানাবাদ ইউনিয়নের মুল্লাডাঙ্গি গ্রামের আয়নাল হকের বাড়ি থেকে গৃহবধূ আঁখি আক্তারের (২০) মরদেহ উদ্ধার করা হয়। নিহত গৃহবধূ আঁখি আক্তার মোহনপুর উপজেলার জাহানাবাদ ইউনিয়নের আয়নাল হকের মেয়ে।
তিনি আরও বলেন, এ ঘটনায় মৃত আঁখি আক্তারের বাবা আয়নাল হক বাদী হয়ে আজ বুধবার সকালে জামাতা মনিরুল ইসলামের বিরুদ্ধে মোহনপুর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
থানায় দায়েরকৃত মামলার এজাহারে অভিযোগ করা হয়, তিন বছর আগে গ্রেফতারকৃত মনিরুল ইসলামের সঙ্গে আঁখি আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকে মনিরুল ইসলাম যৌতুকের দাবিতে আঁখি আক্তারকে বিভিন্নভাবে শারীরিক ও মানসিক নির্যাতন করতেন। এরই ধারাবাহিকতায় মনিরুল ইসলাম মঙ্গলবার দিবাগত রাতে শ্বশুরবাড়িতে গিয়ে আঁখি আক্তারকে বালিশ চাপা দিয়ে শ্বাসরোধ করে হত্যা করেন। পরে নিজ শোবার ঘরের দরজা বন্ধ করে পালিয়ে যান।
এদিকে রাজশাহীর পুলিশ সুপার শহিদুল্লাহ বিষয়টি গুরুত্ব সহকারে নিয়ে দ্রুত আসামি গ্রেফতারের নির্দেশ দেন। পুলিশ সুপারের নির্দেশনায় রাজশাহীর অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সুমন দেবের নেতৃত্বে আজ দুপুর ২টার দিকে অভিযান শুরু করে। পরে বাগমারা থেকে মনিরুল ইসলামকে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে আঁখি আক্তারকে বালিশ চাপা দিয়ে হত্যার কথা স্বীকার করেছেন তিনি। এজন্য ওই মামলায় দুপুরে তাকে আদালতে পাঠানো হয়েছে। আদালতে ১৬৪ ধারায় তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি গ্রহণ করা হবে বলেও জানান অতিরিক্ত পুলিশ সুপার ইফতে খায়ের আলম।
- আজ রাতে মাঠে নামছে জার্মানি, যুক্তরাষ্ট্রসহ একাধিক দল
- কাঁচকলার ঘন্ট রান্নার নিয়ম জেনে নিন
- বাংলাদেশ ও চীনের ১৩ সমঝোতা স্বাক্ষর
- শুক্রবার যেসব এলাকায় ৬ ঘণ্টা গ্যাস থাকবে না
- দুই বছর পর চালু হচ্ছে ভারতীয় পর্যটন ভিসা
- যে সমীকরণে বিশ্বকাপের সেমিতে খেলবে বাংলাদেশ
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল
- চার দশক পর পর্দায় আসছে ‘সুপারগার্ল’
- দেশের বাজারে স্বর্ণের দামে আবারও পতন
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- বায়ুদূষণে ঢাকায় আজ কিছুটা স্বস্তি, শীর্ষে কানশাসা
- ঢাকায় আজ বৃষ্টির পূর্বাভাস নিয়ে যা জানাল আবহাওয়া অফিস
- ভেনেজুয়েলায় ভূমিকম্প: নিহত ৩২, আহত ৭০০
- মাঠে নেমেই রেকর্ড গড়লেন নেইমার
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- দেশের ১৬ জেলায় দমকা হাওয়াসহ বৃষ্টির পূর্বাভাস
- বেইজিংয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে লালগালিচা সংবর্ধনা
- পাকিস্তানে মাহরাং বেলুচের যাবজ্জীবন, রায় নিয়ে ক্ষোভ
- গাজায় ইসরায়েলি ড্রোন হামলায় ফিলিস্তিনি শিশু নিহত
- মেসির জন্মদিন আজ, কোটি ভক্তের শুভেচ্ছা
- ২০২৬ ফুটবল বিশ্বকাপ: রোনালদোর ফেরার বার্তা
- ডব্লিউইএফ সেশনে বিশ্ব নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রী তারেক রহমান
- ডেঙ্গুতে ২ জনের প্রাণ গেল, হাসপাতালে ১৫৭ জন
- ব্যাংক খাতের সংস্কারে ৪৫ কোটি ডলার দিচ্ছে বিশ্বব্যাংক
- স্কটল্যান্ডকে উড়িয়ে দিয়ে সেরা হয়েই নকআউটে ব্রাজিল
- রোনালদোকে এড়ানো যায়, অস্বীকার করা যায় না
- ২৮ জুন ফের শুরু হচ্ছে ভিটামিন ‘এ’ ক্যাম্পেইন
- চীনের সঙ্গে গভীর অংশীদারিত্ব গড়তে আগ্রহী আমরা: প্রধানমন্ত্রী
- ১১ জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আশঙ্কা
- হামে আক্রান্ত আরও ৯ শিশুর প্রাণ গেল


