স্ত্রীকে মারধর: ক্রিকেটার আল আমিনের বিরুদ্ধে মামলা
নিজস্ব প্রতিবেদক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৮:৫১ পিএম, ২ সেপ্টেম্বর ২০২২ শুক্রবার
ফাইল ছবি
বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের পেসার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহানকে বিভিন্নভাবে নির্যাতন ও মারধরের অভিযোগ উঠেছে। মারধরের অভিযোগ করে ইসরাত রাজধানীর মিরপুর মডেল থানায় অভিযোগ করেন। লিখিত ওই অভিযোগটি মামলা হিসেবে নথিভুক্ত করেছে থানা পুলিশ। মামলায় বাচ্চাসহ স্ত্রীকে বাসা থেকে বের করে দেয়ার অভিযোগও করা হয়েছে।
মিরপুর মডেল থানার পরিদর্শক (তদন্ত) নুরুল ইসলাম সুমন বলেন, বৃহস্পতিবার ক্রিকেটার আল আমিনের স্ত্রী ইসরাত জাহান তার বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ করেন। লিখিত অভিযোগটি যাচাই-বাছাই করে শুক্রবার মামলা আকারে নথিভুক্ত করা হয়েছে। মামলাটি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।
থানা পুলিশ সূত্রে জানা গেছে, মামলাটির তদন্তের স্বার্থে যেকোনো সময় গ্রেপ্তার হতে পারেন ক্রিকেটার আল-আমিন। অথবা জিজ্ঞাসাবাদের জন্য তাকে থানায় ডাকা হতে পারে।
যৌতুকের দাবি ও মারধরের কথা উল্লেখ করে বৃহস্পতিবার আল আমিনের বিরুদ্ধে তার স্ত্রী ইসরাত জাহান মিরপুর মডেল থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগ দায়েরের পর গণমাধ্যমকে ইসরাত বলেছিলেন, ‘সে অন্য মেয়ে নিয়ে থাকে, ২৫ আগস্ট আমাকে মারধর করেছে। তাই অভিযোগ দায়ের করেছি থানায়। তবে আমি আপস করতে চাই, আবারও সংসার করতে চাই।’
- চাঁদরাতে কেনাকাটা: ভিড়ে মুখর নগর জীবন
- নারীদের জন্য রাজধানীর কোথায় কখন ঈদ জামাত
- রাজধানীর কোথায় কখন ঈদের জামাত জেনে নিন
- আজ ঈদুল ফিতর, দেশজুড়ে আনন্দ-উৎসব
- ঈদের দিন সারা দেশে ঝড়-বৃষ্টির আশঙ্কা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- রাজধানীতে ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- ঈদের শুভেচ্ছা জানালেন রাষ্ট্রপতি
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা



