ঢাকা, বুধবার ২১, অক্টোবর ২০২৬ ১৭:৪৫:৩১ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি` দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম

স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে মারলেন স্বামী

আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১২:০৩ পিএম, ৩১ জানুয়ারি ২০২৪ বুধবার

সংগৃহীত ছবি

সংগৃহীত ছবি

ভারতের ঝাড়খণ্ডের সেরাইকেলা-খারসওয়ান জেলায় স্ত্রীকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যার করার অভিযোগ উঠল ৩৪ বছরের এক ব্যক্তির বিরুদ্ধে।

পুলিশ জানিয়েছে, আরআইটি থানা এলাকার বান্টানগরের বাড়ি থেকে রাজেশ কুমার নামে ওই স্বামীকে গ্রেফতার করা হয়েছে এবং রক্তমাখা হাতুড়ি উদ্ধার করা হয়েছে। খবর এনডিটিভির

পুলিশ আরও জানিয়েছে, সন্তানদের স্কুলের ফি ও গয়নার টাকা দাবি করতে গিয়ে গত কয়েকদিন ধরে রাজেশ ও তার স্ত্রী প্রিয়াঙ্কার মধ্যে ঝগড়া চলছিল।

অভিযোগে বলা হয়েছে, রবিবার দু'জনের মধ্যে এমনই এক ঝগড়ার মধ্যেই রাজেশ তার স্ত্রীকে ধাক্কা মেরে পাশে পড়ে থাকা একটি হাতুড়ি তুলে নেন এবং রাগের মাথায় আঘাত করেন। তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়।
 
পুলিশের দাবি, জেরায় বিহারের নওয়াদার বাসিন্দা রাজেশ কান্নায় ভেঙে পড়েন এবং স্ত্রীকে খুনের কথা স্বীকার করেন।

ভারতীয় দণ্ডবিধির ৩০২ (খুন) ধারায় মামলা রুজু করা হলে তাকে বিচারবিভাগীয় হেফাজতে পাঠানো হয়েছে।