ঢাকা, শনিবার ১৮, জুলাই ২০২৬ ১২:৫০:২৮ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ঢাবি অধ্যাপক নাজমুন নাহার মারা গেছেন অস্কারজয়ী প্রথম আইরিশ অভিনেত্রী ফ্রিকার আর নেই এআই ঝুঁকিতে ১২ লাখ পোশাক শ্রমিক, অনিশ্চয়তায় নারীরা চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত বহাল কমছে না ঢাকার ভ্যাপসা গরম, দেশজুড়ে বৃষ্টির পূর্বাভাস কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগার থেকে পালিয়েছেন কয়েদি দাবানলের ধোঁয়ায় বিশ্বকাপ ফাইনাল ঘিরে শঙ্কা

স্ত্রীর সহায়তায় কিশোরীকে ধর্ষণ করলেন স্বামী!

আপডেট: ১২:৪৭ পিএম, ২৭ জুন ২০১৫ শনিবার

b5345উইমেননিউজ ডেস্ক, ঢাকা : ভারতের মুম্বাইয়ের এক ফ্ল্যাটে ১৬ বছরের কিশোরীকে আটকে রেখে ধর্ষণের অভিযোগে এক দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, ওই স্বামীকে তাঁর স্ত্রী ধর্ষণে সহায়তা করেছেন।
আজ শনিবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, মুম্বাইয়ের আন্ধেরির এমআইডিসি এলাকায় ওই কিশোরীকে প্রায় তিন সপ্তাহ ধরে আটকে রেখে কয়েক দফায় ধর্ষণ করা হয়। এরপর ধর্ষণের শিকার ওই কিশোরী কৌশলে সেখান থেকে পালিয়ে গিয়ে এক প্রতিবেশীকে জানালে তিনি শিশু সহায়তাকেন্দ্রে ফোন করেন। পরে পুলিশ তাকে উদ্ধার করে। এমআইডিসি পুলিশের তথ্য, ওই ব্যক্তি (৩৪) ও তাঁর স্ত্রী (৩২) উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে ওই কিশোরীকে মুম্বাই নিয়ে আসেন। পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘ওই কিশোরীকে ফ্ল্যাটে আটকে রেখে স্বামী তাঁর স্ত্রীর জ্ঞাতসারেই ধর্ষণ করেন। উচ্চ বেতনে চাকরি দেওয়ার প্রলোভন দিয়ে ওই কিশোরীকে তারা মুম্বাইয়ে নিয়ে আসেন। ওই কিশোরীকে দিয়ে পতিতাবৃত্তি করিয়ে তাঁরা আয়ের পরিকল্পনা করেছিলেন।’ এমআইডিসি পুলিশের ঊর্ধ্বতন পরিদর্শক আরবি ম্যান্ডেজ জানান, ওই দম্পতি তাঁদের অপরাধের কথা স্বীকার করেছেন। ২৭.০৬.২০১৫