স্পেনে রেস্তোরাঁর ছাদ ধসে ৪ জন নিহত
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৩:৩০ পিএম, ২৪ মে ২০২৪ শুক্রবার
সংগৃহীত ছবি
স্পেনের জনপ্রিয় পর্যটন দ্বীপ ম্যালোর্কায় বৃহস্পতিবার একটি রেস্তোরাঁর ছাদ ধসে ৪ জন নিহত ও ২১ জন আহত হয়েছে। স্থানীয় উদ্ধারকর্মীরা এ তথ্য জানিয়েছেন। খবর এএফপি’র।
জরুরি সার্ভিসের মুখপাত্র জানান, সেখানে দুর্ঘটনায় ৪ জন নিহত এবং প্রায় ২১ জন আহত হয়েছে।
তিনি আরও জানান, হতাহতদের মধ্যে বেশ কয়েকজন বিদেশি নাগরিক রয়েছে।
সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে পোস্ট করা জরুরি সার্ভিসের বার্তায় বলা হয়, আহতদের মধ্যে ৭ জনের অবস্থা ‘একেবারে আশঙ্কাজনক এবং ৯ জনের অবস্থা ‘গুরুতর’। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।
খবরে বলা হয়, বৃহস্পতিবার সন্ধ্যার দিকে ভূমধ্যসাগরীয় দ্বীপের রাজধানী পালমা ডি ম্যালোর্কার দক্ষিণে পালমা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে দমকল কর্মীদের কাজে লাগানো হয়।
জরুরি সার্ভিসের বার্তায় আরও বলা হয়, উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে ধ্বংসস্তুপের ভিতর আরও আটকে থাকা লোকদের খুঁজে বের করতে কাজ চালিয়ে যাচ্ছে। এ ধসের সঠিক কারণ এখনো জানা যায়নি।
এক্সে পোস্ট করা বার্তায় স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ নিহতদের প্রতি সমবেদনা জানিয়ে বলেছেন, তিনি ‘গুরুত্ব সহকারে ভয়াবহ ধসের পরিস্থিতির ওপর নজর রাখছেন।’
তিনি আরও বলেন, এ ব্যাপারে আঞ্চলিক কর্তৃপক্ষকে সহায়তায় কেন্দ্রীয় সরকার প্রয়োজনীয় সকল কিছু পাঠাতে প্রস্তুত রয়েছে।
সরকারী পরিসংখ্যান অনুযায়ী, গত বছর এক কোটি ৪০ লাখেরও বেশি পর্যটক দ্বীপপুঞ্জ পরিদর্শন করে।
২০০৯ সালে পালমা ডি ম্যালোর্কাতে একটি তিনতলা ভবন ধসে দুই জার্মান ও তিন কলম্বিয়ার নাগরিকসহ সাতজন নিহত হয়।
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- যুক্তরাষ্ট্রে আঘাতে সক্ষম ক্ষেপণাস্ত্র বানাচ্ছে পাকিস্তান: তুলসি
- তিন সপ্তাহে ইরান-ইসরায়েল যুদ্ধে মৃত্যু ২৫ হাজারের বেশি
- ঈদযাত্রায় বাস-ট্রেন-লঞ্চে ঘরেফেরা মানুষের ঢল
- রাবিতে শিক্ষার্থীদের জন্য ব্যতিক্রমী ঈদ আয়োজন
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- আজও মধ্যপ্রাচ্যের ৭ দেশে ২৬ ফ্লাইট বাতিল
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক
- কোন দেশে কবে ঈদ
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- চিকিৎসার অভাবে ৪৯ লাখ শিশুর মৃত্যু, জাতিসংঘের উদ্বেগ
- ‘যমুনা’য় ঈদের শুভেচ্ছা বিনিময় করবেন প্রধানমন্ত্রী
- ইফতারে খাবেন মজাদার বাঁধাকপির পাকোড়া
- আদালতের রায়ে আফ্রিকার নতুন চ্যাম্পিয়ন মরক্কো
- ধর্ষণ রোধে সমন্বিত সরকারি অ্যাকশন
- বিরল সাদা বাঘের জন্ম, মিরপুর চিড়িয়াখানায় আনন্দের ছোঁয়া
- বগুড়ার শেরপুরে মাইক্রোবাস উল্টে নিহত ৩
- দেশে খাদ্য সংকটের কোনো আশঙ্কা নেই: খাদ্যমন্ত্রী
- মেরিলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন পূজা চেরি
- কে-শফি বেকারির ‘সারা লাচ্ছা সেমাই’, স্বাদে অনন্য, দামে কম
- হরমুজ প্রণালিতে জাহাজ পাঠাতে মিত্রদের ‘না’, হতাশ ট্রাম্প
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- মহাসড়কে বাড়ছে যানবাহনের চাপ, ধীরগতিতে চলছে গাড়ি
- বগুড়ায় ট্রেনের বগি লাইনচ্যুত: আহত ২ শতাধিক
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ











