স্পেনে শাড়ি-চপ্পল পরে মমতার জগিং
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ১১:১৮ পিএম, ১৪ সেপ্টেম্বর ২০২৩ বৃহস্পতিবার
স্পেনে শাড়ি-চপ্পল পরে মমতার জগিং
স্পেনের রাজধানী মাদ্রিদ শহরে গায়ে শাড়ি এবং পায়ে চপ্পল পরে হেঁটে সবাইকে চমকে দিলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বৃহস্পতিবার স্থানীয় সময় সকাল ১০টার দিকে মাদ্রিদের একটি পার্কে জগিং করেন তিনি।
শাড়ি পরা নারীকে দেখে অনেকেই থমকে যান। কেউ কেউ এসে মোবাইলে ছবিও তুলতে শুরু করেন। পায়ে হাওয়াই চটি। মাথার চুল আঁট করে বাঁধা। পরনে সাদা সুতির শাড়ি। জগিংয়ের সময় দু’টি হাত দেহের সমান্তরালে ওঠানামা করছে। কপাল, গলা, চিবুক বেয়ে গড়িয়ে নামছে স্বেদবিন্দু। কে বলবে তিনি ভারতের একটি অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রী!
আজ স্পেনীয় সময় সকাল ১০টার কিছু আগে এভাবেই হাঁটতে বেরিয়েছেন মমতা। সঙ্গী তার নিরাপত্তারক্ষীরা, পুলিশের তিন বড় কর্তা, সাংবাদিক এবং কয়েক জন শিল্পপতি। রাস্তা পেরিয়ে বিশাল পার্কে পৌঁছে দ্রুত গতিতে হাঁটতে শুরু করলেন মমতা।
মাদ্রিদে আসার পথে দীর্ঘ বিমানযাত্রার কারণে দু’দিন হাঁটা হয়নি। সেই ঘাটতি পোষাতেই কি তিনি শাড়ি পরেই খানিক জগিংও করে নিলেন? হতে পারে। হতে পারে আশপাশের দৌড়বাজদের দেখে তারও ইচ্ছা হয়েছিল খানিক দৌড়াতে। এই ভিডিও তিনি পোস্ট করেছেন নিজের ইন্সটাগ্রামে।
বিদেশে গিয়ে এর আগেও হেঁটেছেন মমতা। তবে জগিং এই প্রথম। তার ঘনিষ্ঠমহলের বক্তব্য, ইদানীং তিনি হাঁটার সঙ্গে জগিংও করে থাকেন। তবে খোলা রাস্তায় নয়। আর বিদেশে তো নয়ই। সে অর্থে মাদ্রিদ পার্কের সকাল-সফর খানিকটা বেনজিরই হয়ে রইল।
পৌনে দু’ঘণ্টার হাঁটা শেষে যখন বেরোচ্ছেন, তখন দেখা হল এক পিয়ানো অ্যাকর্ডিয়ন বাজিয়ের সঙ্গে। খানিক ভাব বিনিময় হল। স্পেনীয় বাদক কী বুঝলেন কে জানে, তিনি বাদ্যযন্ত্রটি কাঁধ থেকে খুলে তুলে দিতে চাইছিলেন মমতার হাতে। তবে তত দূর যেতে হয়নি। মমতা তার পাশে দাঁড়িয়েই বাজালেন ‘আমরা করব জয়’। ভাষান্তরে, ‘উই শ্যাল ওভারকাম’। যে গানের সুর সারা পৃথিবীতে মোটামুটি পরিচিত। ফলে কিছু কৌতূহলী ভিড়ও জুটে গেল চারপাশে।
পার্ক থেকে বেরিয়ে মমতা বললেন, ‘১০,৩৩৭ স্টেপ হল। হোটেলে পৌঁছাতে পৌঁছাতে সাড়ে ১০ হাজার হয়ে যাবে নিশ্চয়ই।’
- বাল্যবিয়ের শিকার দেশের অর্ধেক মেয়ে: ইউনিসেফ
- একই মাঠে মসজিদ-মন্দির, ৫৪ বছর ধরে সম্প্রীতির অনন্য দৃষ্টান্ত
- স্বপ্নের নারীর জন্য সব সম্পত্তি বিক্রি, দেখা করতে গিয়ে জানলেন এআই
- দুর্গাপূজায় সম্প্রীতির বার্তা অভিনেত্রী মন্দিরার
- যুক্তরাষ্ট্রে ৩ লাখের বেশি ভিসা বাতিল করল ট্রাম্প প্রশাসন
- ৪৩ বছরের সম্পর্কে ইতি, সিএনএন ছাড়ছেন ক্রিশ্চিয়ান
- পূজায় ধাবা স্টাইল চিকেন পোলাও
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- আজ বিজয়া দশমী, প্রতিমা বিসর্জনে শেষ হচ্ছে দুর্গোৎসব
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- দুর্গাপূজার ছুটিতে ফাঁকা রাজধানী
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- বদলে যাচ্ছে মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের নাম
- নাটোরে সড়ক দুর্ঘটনায় নারী ও শিশুসহ ১৪জনের প্রাণহানী
- রংপুরে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শনে সৈয়দপুর পৌঁছেছেন প্রধানমন্ত্রী
- `সংখ্যাগুরু কিংবা সংখ্যালঘু নয়, সবার পরিচয় বাংলাদেশি`
- পূজাতে গিয়ে নৌকাডুবি, স্ত্রী-মেয়েকে হারিয়ে বাবার আহাজারি
- চা-শ্রমিকের মেয়ের গল্পে বিশ্বমঞ্চে নতুন ইতিহাস ‘নিশি’র
- লুটপাট-সহিংসতা: প্যারিসসহ বিভিন্ন শহরে ‘কারফিউ’ জারি
- পূজামণ্ডপ পরিদর্শনে রংপুরের পথে প্রধানমন্ত্রী
- শারদীয় দুর্গোৎসবের মহানবমী আজ
- পূজায় প্রেক্ষাগৃহে তিন নায়িকার লড়াই
- পূজা দেখতে বেরিয়ে আর বাড়ি ফেরা হলো না দুই ভাই-বোনের
- ৬১০ কোটি টাকার অন্তর্বাসে নজর কাড়লেন কাইলি জেনার
- ফিফা র্যাঙ্কিংয়ে এক ধাপ এগোলো বাংলাদেশ
- ঢাকার বাতাস আজ অস্বাস্থ্যকর, দূষণের শীর্ষে লাহোর
- বৃষ্টি ও তাপমাত্রা নিয়ে সুখবর দিল আবহাওয়া অফিস











