ঢাকা, সোমবার ১৫, জুন ২০২৬ ১৩:১৯:৩৬ পিএম

First woman affairs online newspaper of Bangladesh : Since 2012

Equality for all
Amin Jewellers Ltd. Gold & Diamond
শিরোনাম
ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি: তেল সস্তা, এশিয়ার শেয়ার বাজার চাঙা ফের চালু হচ্ছে বিমানের ঢাকা-নারিতা রুট দেশে প্রায় ৬ হাজার টাকা বাড়ল স্বর্ণের দাম প্রথম বৃষ্টির প্রেমপত্র: আজ পহেলা আষাঢ় স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে নারীদের জন্য ১৫০০ বেডের দুটি হাসপাতাল হবে: স্বাস্থ্যমন্ত্রী

স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

খেলাধুলা ডেস্ক | উইমেননিউজ২৪

প্রকাশিত : ১০:৪৮ এএম, ১৫ জুন ২০২৬ সোমবার

স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে আজ রাতে

স্পেনের বিশ্বকাপ শুরু হচ্ছে বাংলাদেশ সময় আজ রাত ১০টায়। চোট কাটিয়ে লামিনে ইয়ামাল পুরোপুরি সুস্থ আছেন। তবে কেপ ভার্দ নামের ক্ষুদ্র দেশটির বিপক্ষে বিশ্বকাপে স্পেনের প্রথম ম্যাচে বেঞ্চ থেকে শুরু করবেন তারকা এই ফরোয়ার্ড।

স্পেন জাতীয় দলের কোচ লুইস দে লা ফুয়েন্তে বিষয়টি নিশ্চিত করেছেন।

বার্সেলোনা উইঙ্গার ইয়ামাল গত ২২ এপ্রিল ক্লাবের হয়ে খেলার সময় চোট পান। এরপর থেকেই তিনি ফিটনেস ফিরে পাওয়ার লড়াই চালিয়ে যাচ্ছিলেন। মেক্সিকোতে স্পেনের শেষ প্রস্তুতি ম্যাচে খেলতে না পারলেও কোচ আশাবাদী ছিলেন যে ইয়ামাল প্রথম ম্যাচে অন্তত কিছু সময় মাঠে নামতে পারবেন। 

দে লা ফুয়েন্তে সংবাদ সম্মেলনে বলেন, “ভালো খবর হলো লামিনে পুরোপুরি সুস্থ। সে ঠিক সেই অবস্থায় এসেছে যেটা আমরা চেয়েছিলাম। ডাক্তাররা বলেছেন, সে আগামীকাল খেলতে পারবে—পুরো ৯০ মিনিট নয়, তবে কিছু সময় অবশ্যই।”

ইয়ামালের পাশাপাশি নিকো উইলিয়ামস ও ভিক্টর মুনিওজও চোট সমস্যায় ভুগছিলেন। তবে তিনজনই জর্জিয়ার কেনেসো স্টেট ইউনিভার্সিটিতে দলের অনুশীলনে পূর্ণ অংশ নিয়েছেন। 

এদিকে স্পেনের লেফট-ব্যাক মার্ক কুকুরেল্লাকে ঘিরে ট্রান্সফার গুঞ্জন নিয়েও কথা বলেছেন কোচ। ইংলিশ ক্লাব চেলসি থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিতে যাচ্ছেন তিনি। রিপোর্ট অনুযায়ী, নতুন কোচ জোসে মরিনহোর দলে যোগ দিতে কুকুরেল্লার জন্য প্রায় ৬০ মিলিয়ন ইউরোর চুক্তি সম্পন্ন হয়েছে। 

দে লা ফুয়েন্তে বলেন, “কুকুরেল্লা জাতীয় দলে দুর্দান্ত। আমি তাকে ১৭ বছর বয়স থেকে চিনি। তার পারফরম্যান্স, মান ও সম্ভাবনা অসাধারণ। বিশ্বের সেরা লেফট-ব্যাকদের একজন হতে পারে সে।”

গ্রুপ ‘এইচ’-এ কেপ ভার্দের বিপক্ষে স্পেনের ম্যাচটি আজ সোমবার বাংলাদেশ সময় রাত ১০টায় শুরু হেব। গ্রুপে ২০১০ সালের বিশ্ব চ্যাম্পিয়নদের অন্য দুই প্রতিপক্ষ সৌদি আরব ও উরুগুয়ে।