স্পেনের সঙ্গে ড্রয়ে আশা বাঁচিয়ে রাখল জার্মানি
আন্তর্জাতিক ডেস্ক | উইমেননিউজ২৪প্রকাশিত : ০৯:৪৫ এএম, ২৮ নভেম্বর ২০২২ সোমবার
ফাইল ছবি
কাতারের আল বাইত স্টেডিয়ামে ‘ই’ গ্রুপের হাইভোল্টেজ ম্যাচে স্পেনের সাথে ১-১ গোলে ড্র করল চার বারের বিশ্ব চ্যাম্পিয়ন জার্মানি। ম্যাচের শুরু থেকে জার্মানির তুলনায় পাওয়ার ফুটবল খেলে স্পেন। একদিকে যখন প্রথম ম্যাচে ৭ গোল করেছিল স্পেন, তখন অন্যদিকে প্রথম ম্যাচে জাপানের বিরুদ্ধে হেরে গিয়েছিল জার্মানরা। ৪-১-২-৩ ফর্মেশনে দল নামিয়েছিল স্পেন। অন্যদিকে ৪-২-৩-১ বল নামিয়েছিল জার্মানি।
১৯৮৮ সালের পর থেকে জার্মানির বিপক্ষে স্প্যানিশদের পাল্লা ভারী বেশি। বিশ্বকাপে এই নিয়ে পাঁচবার জার্মানির মুখোমুখি হলো স্পেন। লা রোখা ব্রাজিলের বিরুদ্ধেও বিশ্বকাপে পাঁচটি ম্যাচ খেলেছে। প্রথম তিনটি সাক্ষাতে জার্মানদের পরাস্ত করতে না পারলেও ২০১০ সালের সেমিফাইনালে জয় ছিনিয়ে নিয়েছিল। সেবার খেতাবও জেতে স্পেন। ১২ বছর পর বিশ্বকাপের আসরে অবশ্য এদিন ড্র করেই সন্তুষ্ট থাকতে হলো স্পেনকে।
ম্যাচের শুরুতে ৬ মিনিটের মাথায় স্পেনের ড্যানি ওলমোর শট জার্মান গোলরক্ষকের হাতে লেগে পোস্টে লাগল। এরপর অবশ্য জার্মানির ডিফেন্ডার রুডিগার হেডে গোল করলেও অফসাইডের কারণে সেটি বাতিল হয়ে যায়।
গুন্ডগান, নর্বি, কিমিচদের মত ফুটবলার থাকলেও জার্মান দলকে নিজেদের পাসিং ফুটবল দিয়ে চাপে রেখেছিল স্প্যানিশরা। জার্মানি যে কোস্টারিকা নয় সেটা বিলক্ষণ জানা ছিল স্পেনের ম্যানেজার এনরিকের। তাই আসেনসিও, পেড্রি, গাভিরা নিজেদের ডিফেন্স বাঁচিয়ে আক্রমণে উঠছিলেন।
বিরতি থেকে ফিরে ম্যাচের ৫৩ মিনিটে ফেরান তোরেসের জায়গায় স্ট্রাইকার মোরাটাকে নামিয়ে দেয় স্পেন। গোলের সুযোগ পেয়ে গিয়েছিল জার্মানরা। কিমিচের শট সেভ করেন স্প্যানিশ গোলরক্ষক উনাই। ৬৩ মিনিটে এগিয়ে যায় স্পেন। ডেভিড আলবার ক্রস থেকে ফ্লিক করে বল জালে পাঠান মোরাটা।
এরপর আসেনসিও সহজ সুযোগ না হারালে ব্যবধান বাড়িয়ে নিতে পারত স্পেন। কোকে এবং উইলিয়ামসকে এরপর একসঙ্গে মাঠে নামিয়ে দেন এনরিকে। ৭০ মিনিটে একসঙ্গে তিনটে পরিবর্তন নেয় জার্মানি। ৮৩ মিনিটে এর সুফল পেল তারা। সানে, জামাল হয়ে ফুলক্রুগ - বল জোরালো শটে জড়িয়ে গেল জালে। বিশ্বকাপে ভেসে থাকল জার্মানরা। শেষ ম্যাচে তারা কোস্টারিকাকে হারালে এবং অন্যদিকে স্পেন জাপানকে হারালে নক আউট পৌঁছে যাবে চারবারের বিশ্ব চ্যাম্পিয়নরা।
- ঈদের দিন বন্ধ থাকবে মেট্রোরেল
- ঈদের শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী
- শেষ মুহূর্তে চলছে আতর-টুপি-জায়নামাজ কেনা
- ‘ডোরেমন’-এর রূপকার সুতোমু শিবায়ামা আর নেই
- মধ্যপ্রাচ্যের যুদ্ধে ৫ বাংলাদেশি নিহত: শামা ওবায়েদ
- রাজধানীতে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি, ভোগান্তিতে নগরবাসী
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- ঈদ বাজার: শেষ সময়ের কেনাকাটায় ব্যস্ত নারীরা
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিশ্বে নারী প্রেসিডেন্ট: নেতৃত্বে নারীর অগ্রযাত্রা
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- ঈদের দিন দেশের যেসব অঞ্চলে বৃষ্টি নামতে পারে
- ঈদের আগে শেষ শুক্রবারে সবজিতে স্বস্তি, মাছ-মাংস-ডিমে চাপ
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- আগামীকাল ঈদ, প্রস্তুত জাতীয় ঈদগাহ
- রাত বাড়লেই জমে ওঠে ঈদ বাজার, শেষ সময়ে ভিড়
- আজ চাঁদ দেখা গেলে আগামীকাল শুক্রবার ঈদ
- ঘরোয়া স্বাদে সহজেই বানিয়ে ফেলুন নরম-স্নিগ্ধ বানানা ব্রেড
- স্বাদের ঐতিহ্যে চার দশক: কে-শফি বেকারির গল্প
- বিটিভির ঈদ আড্ডায় কিংবদন্তি অভিনেত্রী ববিতা
- ঈদে ফিরতি টিকিট কেনার শেষ দিন আজ
- আজ যেসব দেশে পালিত হচ্ছে ঈদুল ফিতর
- খুলনায় ঘুমন্ত অবস্থায় একই পরিবারের ৪ জনকে গুলি
- ঈদের আগে স্বস্তি: পাঁচ দিনের যুদ্ধবিরতিতে পাকিস্তান–আফগানিস্তান
- দেশের আকাশে চাঁদ দেখা যায়নি, ঈদ শনিবার
- সুখি দেশের তালিকা প্রকাশ, বাংলাদেশের অবস্থান কত
- আজ রমজানের শেষ শুক্রবার জুমাতুল বিদা
- শেষ ইফতারের আবেগ: এক টেবিলে ভালোবাসার পূর্ণতা
- কোন দেশে কবে ঈদ
- বগুড়ায় ট্রেন লাইনচ্যুত: ২১ ঘণ্টা পর রেল চলাচল স্বাভাবিক



